বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

ভুয়া রপ্তানি দেখিয়ে প্রণোদনার টাকা আত্মসাতের চেষ্টা, রুখে দিল কাস্টমস

- Advertisement -
Single page 1st Paragraph

রপ্তানির আড়ালে অবৈধভাবে বিদেশ থেকে ৩ কোটি ৮১ লাখ টাকা দেশে এনে সরকারের কাছ থেকে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অপচেষ্টা রুখে দিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষ।

আজ ৭ এপ্রিল, বৃহস্পতিবার বন্দরে কায়িক পরীক্ষা শেষে এমন চালান আটক করেন কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) বিভাগের কর্মকর্তারা।

জানা গেছে, পাচারের উদ্দেশ্যে চট্টগ্রামের প্রতিষ্ঠান সিসিটিসিএল ডিপোতে কনটেইনারে পণ্য লোড করা হয়। তাদের সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল চট্টগ্রামের দেওয়ানহাটের আজিজুলহক কোম্পানি লিমিটেড।

চট্টগ্রাম কাস্টমস হাউস জানায়, নারায়ণগঞ্জ ফতুল্লার রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘সাগর জুট ডাইভাসিফাইড ইন্ড্রাস্টিজ’ চট্টগ্রাম বন্দর দিয়ে সমুদ্রপথে পণ্যগুলো সংযুক্ত আরব আমিরাতে রপ্তানির চেষ্টা করছিল। পাঁচটি বিল অব এক্সপোর্টের রপ্তানির চালানের বিপরীতে রপ্তানিকারক প্রতিষ্ঠানটি আল আরাফাহ ইসলামী ব্যাংকের মাধ্যমে এলসি করেন।

কাস্টমসের এআইআর শাখার ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ জানান, রপ্তানি ঘোষণা অনুযায়ী ১২ হাজার ২১৫ কেজি পণ্য চালানে ৮২ হাজার পিস ডোর মেটস, টেবিল রানার, নেপকিনস থাকার কথা। যার রপ্তানি মূল্য ৪ কোটি ৭৬ লাখ ৬১ হাজার ৮৮৫ টাকা। কিন্তু শতভাগ কায়িক পরীক্ষা শেষে সেখানে ১ হাজার ৯৭ কেজি অর্থাৎ ২৯ হাজার ৯৪৮ পিস পণ্য পাওয়া যায়। এর মধ্য দিয়ে রপ্তানিকারক অবৈধভাবে ৩ কোটি ৮১ লাখ ৮৪ হাজার ৮৫৯ টাকা টাকা দেশে আনার চেষ্টা করেন এবং সরকারের কাছ থেকে রপ্তানিমূল্যের ২০ শতাংশ অর্থাৎ ৭৬ লাখ ৩৬ হাজার ৯৭৭ টাকা অবৈধভাবে পাওয়ার চেষ্টা করেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান কাস্টমসের এ কর্মকর্তা।

 

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...