শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম সমিতি-ঢাকার কৃতীজন সংবর্ধনা

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

একুশে পদক এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত চট্টগ্রামের কৃতীজনদের সংবর্ধনা প্রদান করেছে চট্টগ্রাম সমিতি–ঢাকা। গতকাল রবিবার তোপখানা রোডস্থ চট্টগ্রাম সমিতি ভবনে মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি। চট্টগ্রাম সমিতি–ঢাকার সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমিতির সাহিত্য ও সেমিনার সম্পাদক মো: গিয়াস উদ্দীন।
শিক্ষা, সাহিত্য, শিল্পকলা ও সংস্কৃতি এবং সমাজসেবায় অবদানের জন্য একুশে পদক ও বাংলা একাডেমিক সাহিত্য পুরস্কারপ্রাপ্ত বৃহত্তর চট্টগ্রামের ০৮ জন কৃতীজনকে সংবর্ধনা প্রদান এবং সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধিত কৃতীজনরা হলেন– বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বীর মুক্তিযোদ্ধা কাওসার চৌধুরী, রফিক আহামদ, কবি মিনার মনসুর, অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, মিলন কান্তি দে, মুহাম্মদ শামসুল হক, কবি মৃত্তিকা চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেন, চট্টগ্রাম সমিতি ঢাকা তার কর্মকান্ডে নানামুখী কার্যক্রম যেমন–মানবতার সেবা, সামাজিক উন্নয়মূলক কর্মসূচি, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান, অতিদরিদ্র কর্মক্ষম লোকদের পারিবারিক ও সামাজিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে বিভিন্ন উপকরণ বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। তিনি আরো বলেন, বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি শিক্ষিত, দক্ষ, মূল্যবোধসম্পন্ন, মননশীল নতুন প্রজন্ম গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সচিব আবদুল করিম, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. মোঃ আবদুল করিম, হাসপাতাল কমিটির চেয়ারম্যান ও সাবেক সচিব মোঃ দিদারুল আনোয়ার, সমিতির সহসভাপতি অনুষ্ঠানের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক চৌধুরী এবং সমিতির সাধারণ সম্পাদক ও রাজউক এর প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিক।
এছাড়া উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ রেজাউল কবির, এম এ মালেক, এড. এম. মাসুদ আলম চৌধুরী, প্রফেসর ড. আনসারুল করিম, ড. বিমল গুহ, মেসবাহ উদ্দীন জঙ্গী চৌধুরী, সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ, ড. মোহাম্মদ জকরিয়া, মোহাম্মদ আব্দুল হালিম, মোহাম্মদ সফিউল আজম চৌধুরী, মোঃ গিয়াস উদ্দীন খান, মোহাম্মদ নাছের (নাছির), এড. নাসরিন সিদ্দিকা লীনা, মোঃ আবদুল মাবুদ, মোহাম্মদ শাহাদাত হোসেন হিরো, সৈয়দ আলম, মোঃ গিয়াস উদ্দীন চৌধুরী, মোস্তফা ইকবাল চৌধুরী (মুকুল), পারভেজ মো. চৌধুরী, মোহাম্মদ মনসুর আলী চৌধুরী, ইঞ্জিনিয়ার জাহিদ আবছার চৌধুরী, এড. রাবেয়া বেগম, শফিকুর রহমান, মাহমুদ সালাহ্‌উদ্দীন চৌধুরী, এডভোকেট আনিচ উল মাওয়া (আরজু), মোহাম্মদ লোকমান ফারুকী, মোঃ ফরিদুল আলম, শরন কুমার বড়ুয়া, তানিম মোঃ মাশরুর আলম, জীবনসদস্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এই বিভাগের সব খবর

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং, আমীনশীপ, ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সের প্রশিক্ষণার্থীর সার্টিফিকেট...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।...

সর্বশেষ

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ...

ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভ সূচনা

বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের দ্বিতীয়ার্ধের গোলে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা...

৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রহুল কবির রিজভী

৭ই নভেম্বরের চেতনা দেশে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ এবং...

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার...