সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রাভেল জোনের উদ্যোগে হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ ও ওয়েব পোর্টালের যাত্রা

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে প্রায় ৩ শতাধিক হজ¦যাত্রী নিয়ে অনুষ্ঠিত হয়েছে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা। ট্রাভেল এজেন্সি ‘ট্রাভেল জোনের’ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। অনলাইন ভিত্তিক সেবা কার্যক্রম বাড়ানোর লক্ষ্যে এসময় ট্রাভেল জোন ওয়েব পোর্টালের উদ্ধোধন করা হয়।
শনিবার দুপুরে নগরের বহদ্দারহাট এলাকায় একটি কনভেনশন হলে প্রশিক্ষণ কর্মশালা এবং ট্রাভেল জোন ওয়েব পোর্টালের উদ্ধোধন করা হয়। ট্রাভেল জোনের স্বত্বাধিকারী কাজী মুহাম্মদ আব্দুল হক শহীদের সভাপত্বিতে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম—৮ আসনের সংসদ সদস্য আবদুচ ছালাম। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ—পুলিশ কমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমান, ওমর গণি এম ই এস কলেজের সাবেক অধ্যাপক আ. ফ. ম খালিদ হোসেন, বাংলাদেশ বিমানের ডেপুটি জেনারেল ম্যানেজার মার্কেটিং এ একে এম শাহিদুল হাসান, বাংলাদেশ বিমানের ডিস্ট্রিক ম্যানেজার এম ডি শাহাদাত হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম মাসুম।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম—৮ আসনের সংসদ সদস্য আবদুচ ছালাম বলেন, আল্লাহর ঘরের মেহমান হওয়া অন্তত ভাগ্যর বিষয়। এটা আল্লাহর নেয়ামত। এখানে এমন কিছু নির্দশন আছে যেগুলো সারাবিশ্বে আর কোথাও পাওয়া যাবে না। আপনারা হজ্বে যখন যাবেন তখন যদি আমাকে স্মরণ করেন সেটাই হবে আমার জীবনের স্বার্থকতা। সেজন্যই আজ আমি এখানে আসলাম। আমি ট্রাভেল জোনের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে আসতে পেরেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।
অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আরবি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দীন ফারুক, চবি ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক এনামুল হক, রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যাপক ড. আব্দুল মাবুদ, দঈফুর রহমান হজ¦ কাফেলার স্বত্বাধিকারী আব্দুর রহমান, শাহ আহমদিয়া ট্রাভেলস এণ্ড ট্যুরস এর স্বত্বাধিকারী মাওলানা মুহাম্মদ আবু মুহসিন মুনিরী। ট্রাভেল জোনের মোয়াল্লিম (প্রশিক্ষক) আবু সায়েম মুহাম্মদ কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাভেল জোনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহিম, ট্রাভেল জোনের স্বত্বাধিকারী মোজাহেদ হোসেনসহ আরও অনেকে।


এসময় হজ¦ যাত্রায় ট্রাভেল জোন সম্পর্কে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন বক্তারা। তাদেরই একজন রেয়াজ উদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি সারোয়ার কামাল। তিনি বলেন, ‘এখানে এসে আমার খুব ভালো লাগছে, কারণ হজ¦যাত্রীদের কাছ থেকে দোয়া চাওয়ার সুযোগ হয়েছে। গতবার আমিও ট্রাভেল জোনের মাধ্যমে হজে¦ গিয়েছিলাম। আমার বাবা এখন আমাদের মাঝে বেঁচে নেই। কিন্তু স্মৃতি গুলো রয়ে গেছে। উনার বয়স প্রায় ৮৫ বছর। ওইখানে ট্রাভেল জোনের যে এক্সপার্ট টিম রয়েছে তাদের কাছ থেকে খুব ভালো সেবা পেয়েছি। অনেক কাফেলা আছে যারা কথা আর কাজে মিল রাখে না। কিন্তু ট্রাভেল জোন একেবারেই ব্যতিক্রম।’
সংশ্লিষ্টরা জানানÑ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ২০১৭ সালে। ২০১৮ সাল থেকে নিয়মিত হজ¦ যাত্রী পাঠানো শুরু করে প্রতিষ্ঠানটি। এজেন্সির মাধ্যমে প্রতিবছর ৫ শতাধিক ওমরা যাত্রী যাত্রা করেন। বড় পরিসরে প্রথম বারের মতো হজ¦ যাত্রী পাঠানো শুরু হয়েছে। চট্টগ্রাম, ঢাকা ছাড়াও দেশের বাইরে দুবাই ও আবধাবীতে প্রতিষ্ঠানটির অফিস (শাখা) রয়েছে। সদ্য উদ্ধোধন হওয়া ‘ট্রাভেল জোন ওয়েব পোর্টালের’ মাধ্যমে ঘরে বসেই ডমেস্টিক এবং ইন্টারন্যাশনাল টিকিট কাটতে পারবেন যাত্রীরা।

এই বিভাগের সব খবর

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এশিয়ান গেমসের জন্য ঘোষিত দলের বেশীরভাগ...

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে হবে। স্বাস্থ্যসেবা...

চট্টগ্রাম শিশু ধর্ষণের মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রাম নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।  রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন...

সর্বশেষ

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস...

চট্টগ্রাম শিশু ধর্ষণের মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রাম নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায়...

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান...

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত...

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়...