শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ভাবনায় কাজী নজরুল

কথার কথা-মুখে মুখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলতে চাইনা, স্বীকৃতি চাই 

উজ্জ্বল কান্তি বড়ুয়া
প্রেম, দ্রোহ, সাম্যবাদ ও জাগরণের কবি কাজী নজরুল ইসলাম। নজরুল ছিলেন চির প্রেমের কবি। তিনি যৌবনের দূত। তিনি প্রেম চেয়েছিলেন, প্রেম নিয়েছিলেন, প্রেম দিয়েছিলেন। মূলত তিনি বিদ্রোহী, কিন্তু তার প্রেমিক রূপটিও প্রবাদপ্রতিম। তাই মানুষটি অনায়াসেই বলতে পারেন, আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়।
সদ্য স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারত সফরে গিয়ে তাঁর প্রথম চাওয়া কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে কবির জন্মদিন পালন করা। তিনি তাই করলেন। ১৯৭২ এর ২৪ মে কবিকে ঢাকায় নিয়ে এসে জাতীয় ও আন্তর্জাতিক মর্যাদায় জন্মোৎসব পালন করলেন। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় ১৯৭৪ সনে। কিন্তু যার কোন দালিলিক স্বীকৃতি এখনো দেয়া হয়নি। বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ খ্রিষ্টাব্দের ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে। বিশ্ববিদ্যালয়ের এক সমাবর্তনে তাকে এই উপাধি প্রদান করা হয়। ১৯৭৬ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। একই বছরের ২১ ফেব্রুয়ারিতে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।
ভারতে একটি দৈনিক পত্রিকার হেডলাইন ছিল – “কলকাতায় নজরুলকে এক কাপ চা দেওয়ার কেউ ছিলনা, বাংলাদেশ নজরুলকে সব দিয়েছে” – কাজী নজরুল ইসলামকে স্হায়ী বাসস্হান দিয়েছেন সদ্য ভূমিষ্ঠ হওয়া রাষ্ট্রের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ধানমন্ডিতে যে বাড়ি দিয়েছেন ভারতীয় মুদ্রায় তার দাম ২০০ কোটি টাকা। সর্বক্ষনের জন্য সেবা থেকে শুরু করে গাড়ি পরিষেবা সব দিয়েছেন। জাতীয় কবি করেছেন। যেদিন তার জন্মদিন পালিত হয় বাংলাদেশে অন্তত ১০টি রাষ্ট্রের রাষ্ট্রনায়ক সামিল হন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্হ করা হয়। যার জানাজায় সবথেকে বেশি লোক সমাগম হয়েছে। মৃত নজরুলকে বাঁচানোর জন্য যা যা করার বাংলাদেশ তাই তাই করেছে। কোলকাতায় তো সকালবেলায় এক কাপ চা দেওয়ার কেউ ছিল না। বাংলাদেশ চেষ্টা করছে তাঁর জন্মদিনটি আন্তর্জাতিক সম্প্রীতি দিবস হিসাবে পালন করতে। আর আমরা এপারের অখাদ্যরা নজরুলের লাশের জন্য মায়াকান্না করলাম। হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেছিলেন যে, আমাদের অভিমান থাকতে পারে, কিন্তু বাংলাদেশের প্রসারিত হৃদয় ও দায়িত্ববোধের তারিফ করতেই হয়। এপার বাংলা নজরুলকে নিয়ে ব্যবসা বা মায়াকান্না ছাড়া কিছুই করেনি।
নজরুল ইসলামকে স্থায়ী ভাবে বাংলাদেশে নিয়ে আসার মনোবাসনা ছিল তবে তা প্রথমে প্রকাশ করেনি। কিছুদিন পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কবি পরিবারের কাছে মনোবাসনা প্রকাশ করলে কবি পরিবারের উত্তর ছিল- কবি ভারতের চেয়ে বাংলাদেশে অনেক ভাল আছেন, আগের চেয়ে অনেক বেশি সুস্থ বোধ করছেন, বাংলাদেশেই তাঁর বাকী জীবনটা কাটুক।
এখন আমরা ভারতে যাই সুচিকিৎসা নিতে, আর আজ থেকে ৫২ বছর আগে যুদ্ধবিধ্বস্ত, সদ্য স্বাধীন একটি রাস্ট্রে একজন চলন-বলন শক্তিহীন মানুষ ধীরেধীরে সুস্থ বোধ করছেন! নজরুল পরিবারের অনুভূতির সেই বাংলাদেশ কি এখন আছে?
২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩) ঢাকার পিজি হাসপাতাল ( বতর্মান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল) এ কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের উত্তর পার্শ্বে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। বাংলাদেশ কবিকে অনেক কিছু দিয়েছেন তারপরও বলব দালিলিক স্বীকৃতি চাই। আজ কবির ১২৫তম জন্মদিনে এটি কবিপ্রেমীদের, সর্বসাধারণের দাবী নয় আবদার।

এই বিভাগের সব খবর

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্বজুড়ে স্থিতিশীলতা রক্ষা, নিরাপত্তা সহযোগিতা এবং ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে আয়োজিত ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি’-তে যোগ দিতে সেনেগাল গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) নিয়ে আয়োজিত সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য...

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪ টা ২০ মিনিটে জেদ্দার কিং...

সর্বশেষ

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্বজুড়ে স্থিতিশীলতা রক্ষা, নিরাপত্তা সহযোগিতা এবং ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার...

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) নিয়ে আয়োজিত...

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। বিমান বাংলাদেশ...

আজ চট্টগ্রামের ৩৬ নেত্রীর সাক্ষাৎকার নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ সংসদ নির্বাচনের সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রামের...

রাউজানে পাঁচখাইন দরগাহ উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য নবীন বরণ ও বিদায় সংবর্ধনাসহ বহুমাত্রিক আয়োজন

রাউজানের পাঁচখাইন দরগাহ ডা. মোহাম্মদ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়...

হজ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...