শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ আরসার শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ (এপিবিএন)। আজ ভোরে উখিয়ার ক্যাম্প-২০ সংলগ্ন লাল পাহাড়ের ঢালুস্থানে অভিযান চালানো হয়।
গ্রেপ্তার আব্দুল্লাহ (৩২) উখিয়ার ক্যাম্প-৩ ব্লক-ডি/৫১ এর বাসিন্দা মোদাচ্ছেরের ছেলে।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে উখিয়াস্থ ১৪ এপিবিএনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সহঅধিনায়ক মো. আরেফিন জুয়েল বলেন, তথ্য-প্রযুক্তি সহায়তায় আরসার শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহ বর্ধিত ক্যাম্প-২০ এ অবস্থান করছে এমন তথ্য পাওয়া যায়। তার প্রেক্ষিতে বুধবার বিকেল সাড়ে ৪টায় বর্ধিত ক্যাম্প-২০ এর একটি শেড থেকে ঘুমন্ত অবস্থায় আব্দুল্লাহকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে কোমরে ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি পাওয়া যায়। আর তার বিছানার পাশে ঝুলানো ব্যাগ থেকে পাওয়া যায় আরেকটি বিদেশি পিস্তল।

তিনি বলেন, আলামতসহ আব্দুল্লাহকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদে আরও অস্ত্র ও গুলি রয়েছে বলে তথ্য দেয়। পরবর্তীতে বৃহস্পতিবার ভোরে তার তথ্যের ভিত্তিতে বর্ধিত ক্যাম্প-২০ এর ব্লক-বি/৪, এস/১ সংলগ্ন কাঁটাতারের বাইরে লাল পাহাড়ের ঢালুস্থান এলাকায় অভিযান চালানো হয়। এসময় ঢালুস্থান থেকে দেশীয় তৈরি বড় ওয়ান শুটারগান ১টি, মাঝারি সাইঝের ওয়ান শুটারগান ২টি, রাইফেলের গুলি ২০ রাউন্ড, শর্টগানের কার্তুজ ১টি, রাইফেলের গুলির খোসা ২০টি, ৩টি পিস্তলের গুলির খোসা উদ্ধার করা হয়।

আরেফিন জুয়েল আরও বলেন, আরসার শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহর বিরুদ্ধে ৮টি হত্যা মামলা রয়েছে। তার পাশাপাশি আরও দুটি মামলা রয়েছে। একই সঙ্গে সম্প্রতি সময়ে ক্যাম্পে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সবগুলোতে আব্দুল্লাহ সরাসরি উপস্থিত ছিল এবং নিজের হাতে অস্ত্র দিয়ে গুলিও চালিয়েছে, যা আব্দুল্লাহ স্বীকার করেছে। পরবর্তী ব্যবস্থার জন্য গ্রেপ্তার আব্দুল্লাহকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...