সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আউলিয়াকেরামদের নেক নজর ও সমর্থন ছিল বিধায় অতি অল্প সময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে:মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন মহান মুক্তিযুদ্ধে মাইজভাণ্ডার দরবার শরীফের সকল আওলাদে পাকের অবদানের কথা আমরা সকলে জানি।আউলিয়াকেরামদের নেক নজর ও সমর্থন মজলুম মুক্তিযোদ্ধাদের প্রতি ছিল বিধায় অতি অল্প সময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে জেনেছি মুক্তিযুদ্ধের নয় মাস মাইজভাণ্ডার দরবার শরীফে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন ছিল।

তিনি বলেন মুক্তিযুদ্ধে গৌরব উজ্জ্বল ভূমিকার জন্য আমি এই দরবারের আওলাদ পাকদের কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। ১৭ মে,শুক্রবার চট্টগ্রাম ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফ জিয়ারতে আসলে তিনি এসব কথা বলেন। তিনি হযরত গাউসুল আযম আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক:),গাউসুল আযম সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারী (ক:)এর রওজাসহ দরবার শরীফের আওলাদে পাকগণের রওজা শরীফ জিয়ারত করেন। পরে তিনি মাইজভাণ্ডার শাহী জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। জুমার নামাজ শেষে তিনি অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত্র মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের বাসভবন পরিদর্শন করেন।এরপর মাইজভাণ্ডার রহমানিয়া মইনীয়া আলিম মাদ্রাসার সামনে একটি ফলজ ও একটি ওষুধি গাছ রোপন করেন এবং হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর (ক:) রওজা শরীফে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী,চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তানভীর নাসির, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী, পিএইচপি ফ্যামিলির পরিচালক আমির হোসেন সোহেল, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি স্থায়ী পরিষদ সদস্য তৌহিদুল কাদের চৌধুরী, ফটিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর, মাওলান অলিউল্লাহ আশেকী, ডক্টর আমিনুল সাহেদ,অধ্যাপক সাইফুল ইসলাম, হযরত মাওলানা নুরুজ্জামান চিশতী,সৈয়দ ফারহান রেজবী।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির(বিএসপি) ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা সভাপতি কাজী মোহাম্মদ শাহাবুদ্দিন, স্থায়ী পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া, চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়া, মাইজভাণ্ডার রহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মাওলানা গোলাম মোহাম্মদ খান সিরাজ, আমতল মুঈনীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ বাকের আনসারী প্রমুখ।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...