বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

লামার গজালিয়া উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য গ্রাউসের পুষ্টি কর্ণার

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এর কারিগীর সহযোগিতায় বান্দরবান জেলার লামা উপজেলায় ছাত্র-ছাত্রীদের মাঝে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি গজালিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পুষ্টি সম্পর্কে বিস্তারিত ধারণা দেন, স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠনের (গ্রাউস) ‘পার্টনারশীপ ফর রিজাইলেন্ট লিভলীহুডস ইন সিএইচটি রিজিয়ন’ প্রকল্পের প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না। আলোচনা শেষে পুষ্টি বিষয়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থীসহ ৯ জনকে সংস্থার পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সালাম, প্রকল্প সমন্বয়কারী মংউ চিং মার্মা, প্রকল্পের মনিটরিং অফিসার থুইচাহ্লা মার্মা, অর্গানাইজার উখিং মে মার্মা, বিদ্যালয়ের সিএম মংয়ইসাই মার্মা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ে খোলা হয় একটি পুষ্টি কর্ণারও। এতে ব্যবহারের জন্য সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে স্যানেটারী ন্যাপকিন, চিরুনী, আয়না, সাবান, নেইল কাটার ও ডাস্টবিন দেওয়া হয়।
এ বিষয়ে প্রকল্পের লামা উপজেলা প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না বলেন, দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর দারিদ্রতা দূরীকরণ, পুষ্টিমান উন্নয়ন ও টেকসই জীবিকায়নের লক্ষে গ্রাউস এর ‘পার্টনারশীপ ফর রিজাইলেন্ট লিভলীহুডস ইন সিএইচটি রিজিয়ন’ প্রকল্পের আওতায় লামা উপজেলার ৪টি ইউনিয়নে কাজ করছে। তারই অংশ হিসেবে গজালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক আলোচনা শেষে পুষ্টি কর্ণার খোলা হয়।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...