শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে ৬ কিশোর গ্যাংয়ের ৩৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরের দিকে র‌্যাব ৭ এর পক্ষ থেকে গনমাধ্যমে পাঠনো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এরআগে গতকাল বুধবার বিশেষ অভিযান চালিয়ে ৬ কিশোর গ্যাংয়ের মোট ৩৩ সদস্যকে আটক করা হয়েছে।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন ফরেস্টগেট রেলক্রসিং এলাকা থেকে রুবেল গ্রুপের প্রধান রুবেলসহ ৬ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। একই থানার মোহাম্মদপুর এয়ার বিল টাওয়ার এলাকায় বাচা গ্রুপের প্রধান বাচা মিয়া ওরফে বাচা সোহেলের নেতৃত্বে ছিনতাই এবং ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে আটক করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার পূর্ব নাসিরাবাদ এলাকা থেকে জনি গ্রুপের ৫ জনকে আটক করা হয়। পাহাড়তলী থানার ১২ কোয়ার্টার এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় সাজ্জাদ গ্রুপের ৭ জন আটক করা হয়। একই থানার সরাইপাড়া এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় সাকিব গ্রুপের ৬ জনকে আটক করা হয়। নগরের ডবলমুরিং থানার পাহাড়তলী সরাইপাড়া এলাকা থেকে বিপুল গ্রুপের ৪ জনকে আটক করা হয়।

চট্টগ্রাম র‍্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম বলেন, ঈদ উপলক্ষ্যে চট্টগ্রাম র‍্যাবের দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করতে নিয়মিত টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। যাতে করে জনসাধারণ নির্বিঘ্নে ঈদের কেনাকাটা ও বাড়িতে যাতায়াত করতে পারে।

এছাড়া ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে তাদের বাড়িতে পৌঁছাতে পারে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের সব খবর

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। শুক্রবার...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার সাত আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে নগরীর গন্দ্রপা...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে আসর শেষ করেছে। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে, শুক্রবার সকালে ৯ম-১২তম স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত...

সর্বশেষ

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে...

কর্ণফুলী রেজিমেন্ট এ্যাডজুটেন্টের হাটহাজারী কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রামের ১১...

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...