সোমবার, ২৯ জুন ২০২৬

সন্দ্বীপ কুমিরা গুপ্তছড়া নৌ-রুটে নিরাপদ যাত্রী সেবা নিশ্চিত করতে মানববন্ধন অনুষ্ঠিত।

- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপের কুমিরা গুপ্তছড়া নৌরুটের যাত্রী সেবা নিশ্চিত করতে ও নৌ-দূর্ঘটনা রোধে আধুনিক নৌ-যানের ব্যবস্থা সহ দুই পাশে সিট্রাক সার্ভিস চালু ও পল্টুন নির্মানের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ২০১৭ সালের ২ এপ্রিল লাল বোট ডুবে নিহত ১৮ জনের প্রাণহানীর ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার কে ক্ষতি পূরন দেওয়ার জোর দাবী জানিয়েছে প্রতিবাদী যাত্রী সাধারন সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। বাংলাদেশ সাংবাদিক পরিষদ ও সম্মিলিত সন্দ্বীপ অধিকার আন্দোলন এর উদ্যোগে আয়োজিত মানববন্ধনটি সন্দ্বীপ উপজেলা পরিষদের সামনে ২ এপ্রিল শনিবার বিকেল ৫ টায় অনুষ্ঠিত হয়।

সম্মিলিত সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপীর সঞ্চালনায় যৌক্তিক দাবী তুলে ধরে বক্তব্য রাখেন সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম শিল্পী, সন্দ্বীপ নদী সিকস্তি সমিতির সদস্য সচিব মনিরুল হুদা বাবন, আমরা সন্দ্বীপ বাসীর সমন্বয়ক ফোরকান উদ্দিন রিজভী, বাংলাদেশ সাংবাদিক পরিষদ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াস কামাল বাবু, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বাদল রায় স্বাধীন, কবি মোস্তফা হায়দার,আহসান জামিল টেকনিক্যাল সেন্টারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল হাসান,বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহবায়ক ইলিয়াছ সুমন প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব সন্দ্বীপ শাখার সদস্য সচিব পুষ্পেন্দু মজুমদার, অনলাইন এক্টিভিষ্ট খোদা বক্স সাইফুল ও জিসান মাহমুদ, দৈনিক দিন প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মোঃ সাহেদ, দৈনিক অপরাধ কন্ঠের সন্দ্বীপ প্রতিনিধি সাব্বির রহমান, অনলাইন এক্টিভিষ্ট তৌহিদুল ইসলাম, টিপু সুলতান সহ আরো অনেকে।

বক্তারা যাত্রী সাধারনের যাতায়াতের সুবিধার্থে সীট্রাক ও পল্টুনের জোর দাবীর পাশাপাশি ঘাটটি একক ইজারা বাদ দিয়ে উন্মুক্ত করন কিংবা বিআইডব্লিউটিসির মাধ্যমে আধুনিক ও নিরাপদ নৌযান নিশ্চিত করার জোড় দাবী জানান।

এই বিভাগের সব খবর

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা আজ...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

সর্বশেষ

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...