রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ড দূতাবাসের একটি প্রতিনিধিদল।
২ এপ্রিল (শনিবার) সকালে চট্টগ্রাম নগরীর পাথরঘাটাস্থ সাংসদের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই রাউজান পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও নেদারল্যান্ডের সম্পর্কোন্নয়ন এবং ব্যবসা বাণিজ্যের সম্প্রসারন নিয়ে আলোচনা করেন।

