সোমবার, ২৯ জুন ২০২৬

রাউজান হবে দেশের সর্বপ্রথম অপচনশীল আবর্জনামুক্ত উপজেলা-ফজলে করিম এমপি

রাউজান পৌরসভার পর এবার ইউনিয়ন পর্যায়ে প্রথমবারের মত কদলপুরে  অপচনশীল প্লাস্টিক জাতীয় আবর্জনা সংগ্রহের হাট বসানো হয়েছে। সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর ভিশন ‘গোলাপী, সবুজ ও পরিচ্ছন্ন রাউজান’ বাস্তবায়নের লক্ষ্যে পহেলা এপ্রিল (শুক্রবার) বেলা ৩ টায় ইউনিয়নের কদলপুর স্কুল এন্ড কলেজের মাঠে কদলপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আবর্জনা সংগ্রহের এই অভিনব হাট বসানো হয়।
এই উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।
তিনি বলেন, পৌরসভার মতো রাউজানে প্রতিটি এলাকায় এ অপচনশীল আবজনা সংগ্রহ করা হবে। রাউজানকে আমি একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলতে চাই। রাউজান হবে দেশের সর্বপ্রথম প্লাস্টিক জাতীয় অপচনশীল আবর্জনামুক্ত উপজেলা।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম. নাছির উদ্দীন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং  সাবেক ইউপি সদস্য কমল চক্রবর্তী ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একরাম চৌধুরীর যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইরফান আহমেদ চৌধুরী,  ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, মো. রোকন উদ্দিন, সৈয়দ আব্দুল জব্বার সোহেল, সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাছিরুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী সিরাজুল ইসলাম মাস্টার,  বর্তমান সভাপতি ও প্যানেল চেয়ারম্যান সাইফুল হক চৌধুরী সাবু, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, মুসলিম উদ্দিন জয়নাল, এম.এ. সালাম, বিশ্বজিৎ দে প্রমুখ।
এছাড়াও উপজেলা যুবলীগ নেতা সুমন দে, মাসুদ হোসেন রুবেল, ইউপি সদস্য বীরমুক্তিযোদ্ধা হাসেম চৌধুরী, শওকত হোসেন চৌধুরী, মো. আলমগীর, মো. মমতাজ, আবু তৈয়ব চৌধুরী, মো. ইলিয়াস, আবছার মুরাদ বাবুল, আলী আকবর, হাসিনা বেগম, লাভলী আক্তার, এ্যানি বড়ুয়া,
উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহেদুল আলম,  সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, সহ সভাপতি এস.এম. আজিম, মিজানুর রহমান,পংকজ ভট্টাচার্য, সেলিম উদ্দীন, লোকমান হাকিম চৌধুরী, আজগর আলী চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, জয়নাল আবেদীন বাবু, একরাম হোসেন, আরমান উদ্দিন শাহ, শাহেদুল ইসলাম সুজন, মো. তানভীর, কাউছার আহমেদ চৌধুরী তানিম, এম.হান্নান উদ্দিন, বেলাল উদ্দিনসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ড হতে স্ব-স্ব ইউপি সদস্যদের উদ্যোগে প্রায় ২ হাজার বস্তা প্লাস্টিক জাতীয় অপচনশীল আবর্জনা সংগ্রহ করা হয়।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...