সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রাম করোনা শূন্য, মৃত্যুও নেই

- Advertisement -
Single page 1st Paragraph

গত একদিনে চট্টগ্রামে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। একই সময় চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে কেউ মারা যাননি। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার শূন্য। ফলে প্রায় চার মাস পর করোনার সংক্রমণহীন একটি দিন পার হলো।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজ পাঠানো রিপোর্টে এ সব তথ্য মিলে।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি, নগরীর দশ ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল বুধবার চট্টগ্রামের ৩৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন কোনো শনাক্ত না থাকায় জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬২৬ জনই রয়েছে। এদের মধ্যে শহরের ৯২ হাজার ৯০ও গ্রামের ৩৪ হাজার ৫৩৬ জন। করোনায় মৃতের সংখ্যাও ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৮ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে সর্বশেষ করোনাশূন্য দিন পার হয়েছিল গত বছরের ৩ ডিসেম্বর। ২০২০ সালের ৮ এপ্রিল চট্টগ্রামে প্রথম আক্রান্ত শনাক্ত হওয়ার পর এ নিয়ে সংক্রমণ বিহীন মোট তিনদিন কেটেছে। করোনাকালে জেলা প্রথমবারের মতো আক্রান্তবিহীন ছিল ২০২১ সালের ২১ নভেম্বর।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে গতকাল সবচেয়ে বেশি ১৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ৩১, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ১৮, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৫, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৪, মেডিকেল সেন্টার হাসপাতালে ৩৬, এপিক হেলথ কেয়ারে ৩১, মেট্রোপলিটন হাসপাতালে ১৪, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৫৫, এভারকেয়ার হসপিটাল ল্যাবে ২ জনের নমুনা পরীক্ষা করা হয়। চট্টগ্রামের একটি নমুনা কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো হয়।

একটি নমুনার এন্টিজেন টেস্ট হয়। এগারো ল্যাবরেটরি ও এন্টিজেন টেস্টে পরীক্ষিত মোট ৩৭২ নমুনার সবগুলোরই নেগেটিভ রেজাল্ট আসে।

এদিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, নগরীর বিশেষায়িত কভিড-১৯ চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল, ল্যাব এইড ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি।

 

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...