সোমবার, ২৯ জুন ২০২৬

লামায় জীপের ধাক্কায় প্রাণ গেল যুবকের

- Advertisement -
Single page 1st Paragraph

জীপ গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে বান্দরবানের লামা উপজেলায় ছোটন শীল (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার(২৮মার্চ) সকাল সোয়া ৮টার দিকে লামা-ফাঁসিয়াখালী সড়কের বদুরঝিরি এলাকার উজির আলী টেকে এ দূর্ঘটনাটি ঘটে। ছোটনশীল আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ছাবেরমিয়া পাড়ার বাসিন্দা মৃত পরিমল শীলের ছেলে এবং বিআরবি গ্রুপের কিয়াম মেটাল ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেডের এস আর ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার সকালে ছোটন শীল মোটর সাইকেল যোগে লামা-ফাঁসিয়াখালী সড়ক হয়ে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার আমিরাবাদস্থ কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় সড়কের বদুরঝিরি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামি একটি জীপ গাড়ি ছোটন শীলের মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলসহ ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায় ছোটন শীল। ঘটনার পর ঘাতক চালক জীপগাড়িটি নিয়ে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...