সোমবার, ২৯ জুন ২০২৬

পুলিশি বাধা: কালুরঘাট বেতার কেন্দ্রে যাওয়া হলো না মির্জা ফখরুলের

- Advertisement -
Single page 1st Paragraph

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পুলিশের বাধার মুখে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে যেতে পারলেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। রোববার(২৭মার্চ) দুপুরে নগরের ২ নম্বর গেটের বিপ্লব উদ্যানের বিপ্লব স্তম্ভে ফুল দিয়ে কালুরঘাট বেতার কেন্দ্রে যাওয়ার পথে ২ নম্বর গেট মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে গাড়িবহর।

এ সময় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর কথা কাটাকাটি হয়।

এরই এক পর্যায়ে ছাত্রলীগের একটি মিছিল ২ নম্বর গেইট এলাকায় যায়। কয়েকজন নেতাকর্মী স্লোগান দিতে থাকেন। পুলিশ তাদেরক সরিয়ে দেয়। পরে মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরও পুলিশের বাধা পেয়ে বিএনপির সমাবেশস্থল পলোগ্রাউন্ড মাঠের দিকে চলে যায়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, বিপ্লব উদ্যানে ফুল দেয়া শেষে আমরা কালুরঘাট বেতার কেন্দ্রে যেতে চেয়েছিলাম। কিন্তু পুলিশের বাধার কারণে যেতে পারিনি। পুলিশের বাধা পেয়ে পলোগ্রাউন্ড মাঠে জনসভাস্থলে চলে এসেছি।

জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। কিন্তু একই স্থানে পাল্টা সমাবেশের ঘোষণা দেয় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। আজ সকাল থেকে কালুরঘাটে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে আওয়ামী লীগকে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, বিএনপিকে বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে পলোগ্রাউন্ড মাঠে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। কালুরঘাটে যাওয়ার অনুমতি ছিলো না তাদের। সেখানে (কালুরঘাট) অন্য রাজনৈতিক কর্মসূচি চলছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় তাদের সেখানে যেতে দেয়া হয়নি।

এর আগে শনিবার (২৬ মার্চ) রাতে কালুরঘাট বেতার কেন্দ্রে সমাবেশ কর্মসূচি স্থগিত করে নগর বিএনপি। বেতার কেন্দ্রের পরিবর্তে নগরের পলোগ্রাউন্ড ময়দানে সমাবেশ করার সিদ্ধান্ত নেয় তারা।

 

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...