রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ছড়াটে-র অষ্টম বর্ষপূর্তিতে হয়ে গেল জমজমাট ছড়াড্ডা

- Advertisement -
Single page 1st Paragraph

তুষারপাত ও তীব্র শীত ছড়াটে-র নিয়মিত মাসিক ছড়াড্ডায় বাঁধ সাধতে পারেনি। নির্ধারিত দিনে অনুষ্ঠিত হয়েছে ছড়াড্ডা। নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রের অন‍্য অঙ্গ রাজ‍্যের ছড়াকাররাও যুক্ত ছিলেন অনলাইনে। শিল্প-সাহিত‍্য সংগঠন ছড়াটে-র ছড়াড্ডা প্রতি মাসের তৃতীয় শুক্রবার কুইন্সের হিলসাইডে অনুষ্ঠিত হয়। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে ফেব্রুয়ারির ছড়াড্ডাটি অনলাইনে আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক ছড়াটে-র প্রতিষ্ঠাতা শাম্ স চৌধুরী রুশো ছড়াটে-র অষ্টম বর্ষপূর্তিতে এর অগণিত পাঠক, ভক্ত ও শুভাকাঙ্খীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ছড়াটে ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি নিউইয়র্কে এর যাত্রা শুরু করে। ছড়া নিয়ে বহুমুখী কর্মকাণ্ডের মাধ্যমে ছড়াটে ছড়ার জগতে বিপ্লব সাধন করেছে। ছড়া ছাড়াও সামাজিক কর্মকাণ্ডেও এর অন্তর্ভূক্তি চোখে পড়ার মতো।

‘ ছড়াটে ইনক ‘ নামে নন-প্রফিট অরগানাইজেশন হিসেবে এটি নিউইয়র্ক এস্টেট-এ রেজিস্ট্রিভুক্ত। এই ফেব্রুয়ারিতে ‘ ছড়াড্ডা ‘ দ্বিতীয় বর্ষে পড়লো। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রথম আড্ডাটি শুরু হয়। সেই থেকে প্রতি মাসে নিরবচ্ছিন্নভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। এজন‍্য আড্ডায় অংশগ্রহণকারীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।

 

ফেব্রুয়ারির ছড়াড্ডাটি একুশের আবহে অনুষ্ঠিত হয়। রেডিও ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার মিশিগান থেকে যুক্ত কবি ছড়াকার জাফর ওবায়েদের একুশের গানের মধ‍্য দিয়ে ছড়াড্ডা’র সূচনা হয়।

এরপর ছড়া পাঠ করেন নিউ জার্সি থেকে যুক্ত হওয়া ছড়াকার সুব্রত চৌধুরী। একে একে ছড়া পাঠ করেন নিউইয়র্ক থেকে ছড়াকার সজল আশফাক, ছড়াকার শাহীন ইবনে দিলওয়ার, ছড়াকার শাম্ স চৌধুরী রুশো।

একুশে পদক প্রাপ্তির জন‍্য ছড়াকার লুৎফর রহমান রিটন, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তির জন‍্য ছড়াকার তপংকর চক্রবর্তী এবং অধ্যাপক খালেদ পুরস্কার প্রাপ্তির জন‍্য ছড়াকার সজল আশফাককে ছড়াটে-র পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...