বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কদলপুর তৈয়্যবিয়া তাহেরীয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার সালানা জলসা

- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানে কদলপুর তৈয়্যবিয়া তাহেরীয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার সালানা জলসা এবং পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ২১তম সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারী) উপজেলা পীরর দিঘির পাড় এলাকায় মাদ্রাসা সংলগ্ন ময়দানে গাউসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ কদলপুর আঞ্চলিক শাখা ও মাদ্রাসা পরিচালনা কমিটির যৌথ ব্যবস্থাপনায় দুই অধিবেশনের এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

সকালে প্রথম অধিবেশনে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের প্রাক্তন চীফ মেডিকেল অফিসার ডাক্তার মো. ইউসুফ মিয়া। গাউসিয়া কমিটির স্থানীয় শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাহবুবুর রহমান আল-কাদেরী পরিচালনায় উদ্বোধক ছিলেন মাদ্রাসার সহ সুপার মোজাম্মেল হক। মাদ্রাসার সিনিয়র আরবী মুদাররিস মাওলানা রিদুয়ানুল হক আল কাদেরী ও আবরার মাহতাব খোকনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মুহাম্মদ আবচার মুরাদ বাবুল, মুহাম্মদ আলী আকবর প্রমুখ। জলসায় এ্যাকাডেমিক পুরস্কার ও ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে সন্ধ্যায় ২য় অধিবেশনে মহাসমারোহে অনুষ্ঠিত হয় আজিমুশশান সুন্নী সম্মেলন।

এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব এডভোকেট মুহাম্মদ মোছাহেব উদ্দিন বখতিয়ার। সংগঠনটির কদলপুর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব আল্লামা অধ্যক্ষ ইলিয়াস নূরীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন কদলপুর হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাফেজ আবু জাফর সিদ্দিকী। আলোচক ছিলেন আলহাজ্ব আল্লামা সেকান্দর হোসেন আল কাদেরী, আল্লামা ইকবাল হোসেন আল কাদেরী। সংবর্ধীয় অতিথি ছিলেন দেশের শ্রেষ্ঠ ইমাম মাওলানা মুহাম্মদ মনজুরুল ইসলাম আল-কাদেরী। আবরার মাহতাব খোকন ও জাহেদুল ইসলামের যৌথ সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মাওলানা কাজী মোয়াজ্জেম, মাওলানা কাজী খোরশেদুল আলম, মাওলানা কাজী ইব্রাহীম, মুহাম্মদ রবিউল হোসেন সুমন, মো. কাশেম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ ইব্রাহীম চৌধুরী, মুহাম্মদ আলী আকবর, মুহাম্মদ রবিউল হোসেন শাহ, এস. এম. আকতার হোসেন, মুহাম্মদ মহসিন, মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ গোফরান উদ্দিন সহ আরো অনেকেই। মাহফিলে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবররক বিতরণ করা হয়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

সর্বশেষ

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...