সোমবার, ২৯ জুন ২০২৬

এবার চট্টগ্রাম বিভাগ, বান্দরবান জেলা, লামা উপজেলা পর্যায়ে কুচকাওয়াজ প্রতিযোগিতায় প্রথম কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ

- Advertisement -
Single page 1st Paragraph

এবার চট্টগ্রাম, বান্দরবান জেলা ও লামা উপজেলা পর্যায়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত পৃথক কুচকাওয়াজ প্রতিযোগিতায় তারা হওয়ার গৌরব অর্জন করেন।
জানা যায়, শনিবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আয়োজিত কুচকাওয়াজ প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মত কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়। এতে মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কুচকাওয়াজ দলের কমান্ডার অষ্টম শ্রেনীর শিক্ষার্থী নাজিফা আক্তারের নেতৃত্বে বুদ্ধিদীপ্ত প্যারেড নৈপুণ্য মুগ্ধ করে স্টেডিয়ামে উপস্থিত দর্শককে। পরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। একই দিন বান্দরবান স্টেডিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুচকাওয়াজে মাধ্যমিক গ্রুপে অংশ গ্রহণ করেন স্কুলটি শিক্ষার্থীরা। কবি গীতিকার ও শব্দ সৈনিক নঈম গওহরের লেখা ‘নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো’ গানের সাথে তাল মিলিয়ে ডিসপ্লে প্রদর্শন করে স্কুলের ১৫৩জন শিক্ষার্থী। মনোমুগ্ধকর এ ডিসপ্লেতেও তারা অর্জন করে প্রথম স্থান। এ অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সহ উর্ধ্বতন কমকর্তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অপরদিকে লামা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রশাসনের প্যারেড প্রতিযোগিতায় মাধ্যমিক গ্রুপে প্রথম হওয়ার পাশাপাশি ডিসপ্লেতেও প্রথম হয় এ প্রতিষ্ঠানের শিক্ষাথীরা। এতে অংশ নেয় ১৭১ জন কোয়ান্টা শিক্ষার্থী। অনুপ্রেরণা সঙ্গীত ‘চলো এগিয়ে যাব বাঁধা মানি না’ ও চমৎকার কোরিওগ্রাফির সাথে ক্ষুদে শিক্ষার্থীদের প্রাণবন্ত ডিসপ্লে মুগ্ধ করে হাজারো দর্শককে। এ অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করেনম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার প্রমুূখ।
কুচকাওয়াজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের সত্যতা নিশ্চিত করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষক সালেহ আহমেদ বলেন, এবারের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগ, বান্দরবান জেলা ও লামা উপজেলা পর্যায়ে তিনটি কুচকাওয়াজ, দুটি ডিসপ্লে পারফর্ম করে প্রতিটি দলই প্রথম স্থান অর্জন করে।

 

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...