বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

স্বাধীনতা পেয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে -এম এ সালাম

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজ ২৬ মার্চ শনিবার জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। সভার শুরুতে ৭৫ এর ১৫ আগস্টে নৃশংসভাবে নিহত বঙ্গবন্ধু, তাঁর পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন, ৩ নভেম্বর নিহত জাতীয় ৪ নেতা এবং মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগকারী মা-বোনদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এম এ সালাম বলেন, বাঙালী জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা । এ স্বাধীনতা আমরা অর্জন করেছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। ১৫ আগষ্টের কালোরাতে বর্বরোচিত হত্যাকা-ে নিহত হওয়ার কারণে উন্নত ও সর্মদ্ধ দেশ গড়ার যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছেন তাঁর সুযোগ্য কন্যা দেশরতœ শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে সে স্বপ্ন পূরণের অভিযাত্রায় এখন বাংলাদেশ। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সচিব মোঃ দিদারুল আলম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, সদস্য আ ম ম দিলসাদ, জাফর আহমেদ, আকতার উদ্দীন মাহমুদ পারেভেজসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।উল্লেখ্য, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২২ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা পরিষদ কর্তৃক গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে আলোকসজ্জা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...