শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মিশর রাফাহ সীমান্তে প্রাচীর নির্মান করছে,নাসের হাসপাতালে অভিযানে পাঁচজন নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

গাজার দক্ষিণাঞ্চলীয় নাসের হাসপাতাল কমপ্লেক্সে অভিযান চালানোর একদিন পর শুক্রবার ইসরায়েলি বিশেষ বাহিনী হাসপাতাল চত্বরে তল্লাশি চালায়।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,অভিযানের পর হাসপাতালের জেনারেটর বন্ধ হয়ে যায় ।অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা পাঁচজন রোগী মারা যান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে,ওই ভবনে অভিযান চালিয়ে হাসপাতালের রোগীদের সেবায় বিঘ্ন ঘটায় ইসরায়েলিরা।তবে ইসরায়েলিরা এ অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে মিশর গাজার দক্ষিণাঞ্চলে রাফাহ সীমান্তের কাছে একটি প্রাচীর নির্মাণ করছে।রাফায় ১০ লাখের বেশি ফিলিস্তিনি রয়েছে,ইসরায়েলি আগ্রাসনের কারণে যাদেরকে উদ্বাস্তু হতে হয়েছে।ইসরায়েলি আক্রমণে তাঁরা যেনো সীমান্ত পাড়ি দিয়ে মিশরে ঢুকতে না পারে সেজন্যই এই প্রাচীর নির্মান করা হয়েছে বলে মনে করা হচ্ছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে,মিশর ওই এলাকার জমিও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে।ইসরাইল রাফায় আগ্রাসন চালানোর পরিকল্পনা ঘোষণা করেছে।

মিশর বলেছে,তারা গাজাবাসীর জন্য তাদের সীমান্ত খুলে দেবে না। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন,ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নজিরবিহীন সন্ত্রাসবাদকে বিশাল ভাবে পুরস্কৃত করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকের পাশাপাশি ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের পর তিনি এই মন্তব্য করেন। প্রতিবেদনটিতে বলা হয়েছে।যুক্তরাষ্ট্র এবং তার আরব মিত্ররা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে দ্বি-রাষ্ট্র প্রস্তাব উত্থাপনের পরিকল্পনা করছে।

সূত্র:- রয়টার্স,এএফপি,আল-জাজিরা ও ভয়েস অফ আমেরিকা।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...