সোমবার, ১৫ জুন ২০২৬

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক জেনারেল সাবিয়ান্তোর বিজয় দাবী

- Advertisement -
Single page 1st Paragraph

বর্তমান প্রেসিডেন্ট উইদাদোর পরোক্ষ সমর্থনধন্য সাবেক সেনা জেনারেল সাবিয়ান্তো ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট হতে চলেছেন। ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে অনানুষ্ঠানিক ফল গণনায় ১৪ ফেব্রুয়ারী বুধবার শেষ খবর পাওয়া পর্যন্ত বিপুল ভোটে এগিয়ে থাকা প্রতিরক্ষামন্ত্রী প্রাবোয়ো সুবিয়ান্তো জয় দাবি করেছেন। ভোটের আগে থেকেই জনমত জরিপগুলোতে এগিয়ে ছিলেন সুবিয়ান্তো।ভোট গণনা শুরুর পর থেকে আনুষ্ঠানিক ফল আসার আগেই তাকে ব্যাপক ভোটে এগিয়ে থাকতে দেখা গেছে। এ পর্যন্ত ভোট গণনায় সাবেক এই সেনা জেনারেল পেয়েছেন প্রায় ৫৮ শতাংশ ভোট।এভাবে এগুতে থাকলে চূড়ান্ত ভোট গণনাতেও তিনি ৫০ শতাংশের বেশি ভোট পাবেন।আর তা হলে তাকে আর দ্বিতীয় দফা নির্বাচনে লড়তে হবে না। দেশের নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফল ঘোষণা না করা পর্যন্ত অপেক্ষায় থাকবেন বলে সুবিয়ান্তো জানালেও বুধবার তিনি নিজের জয় ঘোষণা করেছেন। রাজধানী জাকার্তায় সমবেত সাংবাদিকদেরকে তিনি বলেন,এই জয় সব ইন্দোনেশিয়র জয়।ইন্দোনেশিয়ায় গণতন্ত্র ভাল যাচ্ছে। মানুষ দৃঢ়প্রতিজ্ঞ। মানুষ সিদ্ধান্ত নিয়েছে।

সম্পদশালী এই সাবেক সামরিক জেনারেল সুবিয়ান্তোর সঙ্গে বর্তমান সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক আছে।এবার নিয়ে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে লড়ছেন তিনি। সুবিয়ান্তোর মানবাধিকার রেকর্ড নিয়ে উদ্বেগ আছে। একারণে, তিনি একজন বিতর্কিত ব্যক্তিত্ব।এক প্রজন্ম আগে সুহার্তোর স্বৈরশাসনের সময় সামরিক বাহিনীর প্রধান কমান্ডার ছিলেন সুবিয়ান্তো।ওই সময়ে তিনি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন।১৯৯০ এর দশকে এক পর্যায়ে তার যুক্তরাষ্ট্রে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছিল। ১৯৯৮ সালে ২০ জনের বেশি গণতান্ত্রিক আন্দোলনকর্মী শিক্ষার্থী (যাদের মধ্যে ১৩ জনের কোনও হদিস পাওয়া যায়নি) অপহরণের ঘটনায় জড়িত থাকার কারণে তাকে অসম্মানজনকভাবে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল। ফলে সুবিয়ান্তোর আগমনে ইন্দোনেশিয়া আবারও অতীতের একনায়কত্বে ফিরে যাওয়ার বিপদের ঝুঁকিতে পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।যদিও ইন্দোনেশিয়ার সব মানুষের সমৃদ্ধির জন্য লড়াই করার অঙ্গীকার নিয়ে এবারের নির্বাচনী প্রচার চালিয়েছিলেন সুবিয়ান্তো। নির্বাচনে সুবিয়ান্তোর প্রতিপক্ষ হয়ে লড়েছেন জাকার্তার সাবেক গভর্নর অ্যানিস বাসওয়েদান ও মধ্য জাভার সাবেক গভর্নর গাঞ্জার প্রানোও।অ্যানিস পেয়েছেন প্রায় ২৫ শতাংশ ভোট।আর প্রানোও পেয়েছেন ১৭ শতাংশ।

ব্যাপক ভোটে এগিয়ে থাকা সুবিয়ান্তো ইন্দোনেশিয়ার জনপ্রিয় বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর স্থলাভিষিক্ত হতে পারেন।নির্বাচনী প্রচারে সুবিয়ান্তোকে পরোক্ষভাবে উইদোদো সমর্থন দিয়েছিলেন বলেই জানিয়েছেন নির্বাচন পর্যবেক্ষকরা। সুবিয়ান্তো তার নির্বাচনী প্রচারে জনতুষ্টিবাদী বক্তব্য রেখেছেন এবং উইদোদোর নীতি অব্যাহত রাখারও অঙ্গীকার করেছেন। ১৯৯৮ সালে সুহার্তোর একনায়কত্বের অবসানের পর দেশটিতে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো।এই নির্বাচনে প্রায় ২০ কোটি ৫০ লাখ ভোটার ভোট দেন। ২৭ কোটি জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় নির্বাচন ঘিরে গতকাল কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।পুলিশের ২৫ হাজারের বেশি সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিলেন। পাঁচ বছরের দুই মেয়াদ শেষে এবার দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন জোকো উইদোদো ইন্দোনেশিয়ার ভোটাররা বুধবার প্রেসিডেন্টের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট, ৫৮০ জন পার্লামেন্ট সদস্য, ২০ হাজারের বেশি আঞ্চলিক আইনপ্রণেতাও নির্বাচন করছেন। সূ

ত্র:-এএফপি ও আল-জাজিরা।

এই বিভাগের সব খবর

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার জাতীয় সংসদে...

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

সর্বশেষ

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...