বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

রাফায় দ্বিতীয় দিনের ইসরায়েলি বিমান হামলায় ৬৭ জন নিরপরাধ ফিলিস্তিনির মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

১২ ফেব্রুয়ারী সোমবার গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরাইলের বিমান হামলায় অন্তত ৬৭ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। যুদ্ধ থেকে বাঁচতে ইতোমধ্যে ১৪ লাখ মানুষ সেখানে আশ্রয় নিয়েছে। স্থানীয় বাসিন্দারা ভারী বোমা হামলার বর্ণনা দিয়েছেন।

ইসরাইলি হামলায় বেশ কয়েকটি বাড়ি ও মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে,তারা রাফার কিছু অংশে ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে।তারা আরও জানায়,হামাস জঙ্গিদের হাতে আটক দুজন ইসরায়েলি জিম্মিকে উদ্ধারের মিশনের পাশাপাশি এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অভিযানের প্রশংসা করে বলেছেন,গাজা থেকে জিম্মিদের দেশে ফিরিয়ে আনার কোনো সুযোগ ইসরায়েল ছাড়বে না। চার মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ এবং বারবার ইসরাইলের সরে যাওয়ার আদেশ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের আরও দক্ষিণে ঠেলে দিয়েছে।

অনেকে রাফা এলাকায় তাঁবু, শিবির এবং জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে বাস করছে। কিন্তু রাফা মিশরের সীমান্ত বরাবর গাজার দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত হওয়ায় এবং ইসরাইলের অভিযান গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণ অঞ্চলগুলোতে স্থানান্তরিত হওয়ায় ফিলিস্তিনিরা নিরাপদে কোথায় যেতে পারে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। চিকিৎসা সহায়তা গ্রুপ ডক্টর্স উইদাউট বর্ডার্সের মহাপরিচালক মেইনি নিকোলাই সোমবার ইসরায়েলকে রাফায় তার আক্রমণ বন্ধ করার এবং অন্যান্য দেশকে টেকসই যুদ্ধবিরতি আনার জন্য “দৃঢ় পদক্ষেপ নেয়ার” আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়,রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন টেলিফোনে নেতানিয়াহুর সাথে কথা বলেছেন।বাইডেন তাকে বলেছেন, রাফায় আশ্রয় নেয়া ১০ লাখের বেশি মানুষের নিরাপত্তা ও সমর্থন নিশ্চিত করার জন্য একটি বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত পরিকল্পনা ছাড়া ইসরাইলের সেনা অভিযান চালানো উচিত হবে না। হামাস জঙ্গিদের বিরুদ্ধে ইসরায়েলের পরিকল্পিত স্থল হামলার অভিযানের আগে রবিবার নেতানিয়াহু রাফা থেকে হাজার হাজার ফিলিস্তিনির জন্য “সেফ প্যাসেজ” দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।তবে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা কোথায় যেতে পারবে তা স্পষ্ট নয়।

সূত্র:- এএফপি, রয়টার্স ও ভয়েস অফ আমেরিকা।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...