বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

‘বই মানুষকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করে’

- Advertisement -
Single page 1st Paragraph

নগরের সিআরবি শিরীষতলায় অমর একুশে বইমেলায় চট্টগ্রাম প্রেস ক্লাবের স্টল উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বইমেলা বাঙালির প্রাণের মেলা। আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ। বই অতীত, বর্তমান ও ভবিষ্যতের মাঝে সেতুবন্ধন তৈরি করে এবং আলোকিত মানুষ ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ। তারা বলেন, বই সত্যের ও ন্যায়ের পথে পরিচালিত করে মানুষকে বিশুদ্ধ করে তোলে।
জ্ঞানতৃষ্ণা নিবারণের জন্য সব বয়সী মানুষের সম্মিলনে বইমেলা এখন অন্যতম উৎসব এবং মিলনমেলায় পরিণত হয়েছে। ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে এ আয়োজনে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।
চট্টগ্রাম প্রেস ক্লাবের গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, শিশুসাহিত্যিক রাশেদ রউফ ও গবেষক মুহাম্মদ শামসুল হক, অমর একুশে বইমেলা চট্টগ্রামের আহ্বায়ক ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, চট্টগ্রাম প্রেস ক্লাবের কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, স্থায়ী সদস্য মোস্তাক আহমেদ, আসিফ সিরাজ, হাফিজ রশিদ খান, মুস্তফা নঈম, অমিত বড়ুয়া, শিক্ষাবিদ আজাদ বুলবুল, সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি শাহাবুদ্দিন হাসান বাবু।
স্টল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, প্রেস ক্লাবের সদস্য মামুনুর রশীদ, জামালুদ্দীন ইউছুফ, আলমগীর সবুজ, আবসার মাহফুজ, আরিফ রায়হান, আবু মোশাররফ রাসেল, মো. মোরশেদুল আলম তালুকদার, আমিনুল ইসলাম মুন্না প্রমুখ।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...