বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

সিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাবে বেলা

- Advertisement -
Single page 1st Paragraph

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ অধিদফতর, সিডিএসহ সেবা সংস্থাগুলো অনুমোদন দিলেই এ পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে সিআরবিতে হাসপাতাল নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শনের পর শিরিষতলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে রিজওয়ানা হাসান এ তথ্য দেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘বাংলাদেশে আইন মেনে বৈধভাবে কোনো প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব না হলে রাজনৈতিক দুর্বৃত্তায়নের চেষ্টা করা হয়। সিআরবিতে প্রাইভেট হাসপাতাল নির্মাণের প্রকল্পটি আইন অনুযায়ী কোনোভাবেই বৈধ নয়। এ কারণে রাজনৈতিক দূর্বৃত্তায়নের মাধ্যমে দেশের সংরক্ষিত এলাকা ধ্বংস করে ইতিহাস, সংস্কৃতি বিলুপ্ত করার চেষ্টা করা হচ্ছে।’

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মাস্টারপ্ল্যানে সিআরবিকে হেরিটেজ জোন ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘স্পষ্ট উল্লেখ আছে- বাণিজ্যিক উদ্দেশ্যে এই এলাকা ব্যবহার করা যাবে না এবং বহুতল ভবন নির্মাণ করা যাবে না। এছাড়া পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের সুযোগ নেই। পরিবেশ অধিদফতর এ বিষয়ে তাদের মতামত দিয়েছে। কিন্তু সিডিএ, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা প্রশাসনসহ সরকারের সব সেবা সংস্থা এবং প্রতœতত্ত্ব সংরক্ষণ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।’

আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘চট্টগ্রামবাসী সিআরবিতে হাসপাতাল প্রতিরোধ করতে এরই মধ্যে দুর্বার আন্দোলন গড়ে তুলেছেন। গত ৯ মাস ধরে আন্দোলন চলছে। আমরা বেলার পক্ষ থেকে এই আন্দোলনের শুরু থেকে তথ্যউপাত্ত সংগ্রহ করে রেখেছি। হাসপাতাল নির্মাণের জন্য সিডিএ, পরিবেশ অধিদফতর অথবা অন্য কোনো সেবা সংস্থা অনুমোদন দিলেই আমরা সেটি চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে রিট আবেদন করব।’

তবে হাইকোর্টে যাওয়ার আগেই চট্টগ্রামবাসী আন্দোলনের মধ্য দিয়ে সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ প্রতিহত করবে বলে আশা করছেন রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ‘ইউনাইটেড হাসপাতাল নামে যে প্রাইভেট হাসপাতাল নির্মাণের কথা বলা হচ্ছে, এ ধরনের হাসপাতাল চট্টগ্রামে অনেক রয়েছে। কিন্তু জনগণের সম্পত্তি বিধিবহির্ভূতভাবে ইজারা দিয়ে যে প্রাইভেট হাসপাতালটি, সেটি কি আদৌ সর্বসাধারণের কোনো কল্যাণে আসবে? সরকার চাইলে যেকোনো স্থানে হাসপাতাল নির্মাণ করতে পারে। কিন্তু পাবলিকের স্বার্থ যুক্ত— এমন স্থানে আইন ভঙ্গ করে এবং প্রচলিত সাংস্কৃতিক ঐতিহ্যকে ধ্বংস করে এই হাসপাতাল নির্মাণ করা যাবে না।’

এসময় সাংবাদিক আলীউর রহমান ও কাজী আবুল মনসুর, বেলা চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তা জিয়া কল্লোল, ফারমিন ইলাহী ইরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...