বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

জমে উঠেছে লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচন : প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে ২ ও ট্রেজারার পদে ২ জন প্রার্থী

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার দ্বিতীয় বৃহত্তম সংস্থা ঐতিহ্যবাহী লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ১৪তম ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে কেন্দ্র করে সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনকে সামনে রেখে এলাকাজুড়ে প্রার্থীদের পোষ্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে। উপজেলা শহর সহ বিভিন্ন গ্রাম গঞ্জের অলি-গলিতে প্রার্থীদের বিভিন্ন প্রতীক শোভা পাচ্ছে। সমিতি ও সমিতির সদস্যদের উন্নয়নসহ নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন প্রার্থীরা।
ভোটারেরাও সমিতির কাঙ্খিত উন্নয়নে প্রার্থীদের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করে নিচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখরিত এখন উপজেলা শহর এলাকা। এবারের নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীকে সংস্থার বর্তমান ভাইস চেয়ারম্যান ও পৌর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাসু দেব পালিত ও প্রজাপতি প্রতীকে কেন্দ্রীয় গীতা শিক্ষা নিকেতনের অধ্যক্ষ বাসু দাশ, ট্রেজারার পদে উড়োজাহাজ প্রতীকে আশু কর্মকার ও মটর সাইকেল প্রতীকে সবুজ চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেক্রেটারী পদে বিপুল নাথ, ভাইস চেয়ারম্যান পদে শ্যামল রুদ্র ও ডিরেক্টর পদে প্রবাল কান্তি দাশ ও স্বরুপ ধর নির্বাচিত হয়েছেন। আাগামী ৯ ফেব্রুয়ারী শুক্রবার বহুল আলোচিত এ নির্বাচন লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে সংস্থার নারী পুরুষ মিলে ১ হাজার ৩৮২জন ভোটার তাাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর আগে ১০ জানুয়ারী নির্বাচনের তফশীল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি। তফশীলে ১৭ জানুয়ারী ছিল মনোনয়ন পত্র দাখিল, ২১ জানুয়ারী যাচাই বাছাই, ২২ জানুয়ারী আপত্তি গ্রহণ, ২৩ জানুয়ারী শুনানী ও নিস্পত্তি, ২৫ জানুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহার ও ২৮ জানুয়ারী প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
সংস্থা সূত্রে জানা যায়, ১৯৯১ সালের ২ সেপ্টেম্বর দিলীপ কান্তি দাশ, অর্জুন শীল ও প্রকাশ কান্তি দাশ সহ বেশ কয়েকজন ব্যবসায়ী মাত্র ৩৯জন সদস্য নিয়ে সংস্থাটি প্রতিষ্ঠা করেন। ১৯৯৩ সালের ১৬ জানুয়ারী সংস্থাটি সমবায় অধিদপ্তর কর্তৃক রেজিষ্ট্রেশন লাভ করে। বর্তমানে এ সংস্থায় ২ হাজার ৩১ জন সদস্য রয়েছে। বিভিন্ন কার্যক্রমে সফলতায় ১৯৯৫ সালে জাতীয় সমবায় পুরস্কার প্রাপ্ত হয় সংস্থাটি। প্রতিষ্ঠালগ্ন থেকে সংস্থাটি সদস্যের জিপিএ প্রাপ্ত ছেলে মেয়েদের সংবর্ধণা, শিক্ষা সামগ্রী প্রদান, মৃত ব্যক্তিদের  সৎকারে সহযোগিতা, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতা সহ সদস্যদের উন্নয়নে ঋণ প্রদান করে আসছে। বর্তমানে এ সংস্থার মূলধন প্রায় ৩০ কোটি টাকা।
নির্বাচনের বৈতরণী পার হতে নানা কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছেন প্রার্থীরা। অনেকেই সংস্থা সহ সদস্যদের উন্নয়ন সুবিধা দেবার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন।
সংস্থার সদস্য সাধন কান্তি দাশ, রন্টু বসাক, সুব্রা রানী দাশ ও নয়ন পাল জানিয়েছেন দীর্ঘদিন পর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যারা কাজ করতে পারবেন এমন প্রার্থীদের তারা ভোট দেবেন বলেও জানান তারা।
সংস্থার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাসু দেব পালিত বলেন, আগেও সংস্থার সেক্রেটারী ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। এবারে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে সংস্থার প্রবীণ সদস্যদের জন্য পেনশন স্কীম ও সংস্থার নিজস্ব জায়গার উপর সদস্যদের জন্য পর্যায়ক্রমে আবাসনের ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া শিক্ষা বৃত্তি চালু, সদস্য সদস্যাদের মধ্যে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি সংস্থার লেন দেনের বিষয়ে সঠিত তথ্য মোবাইলে মেসেজের মাধ্যমে জানানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে অপর প্রতিদ্বন্দ্বি সভাপতি প্রার্থী বাসু দাশ জানান, সংস্থার উন্নয়নে সদস্যদের মতামতের ভিত্তিতে সব ধরণের প্রকল্প গ্রহণ করা হবে।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইতোমধ্যেই সব ধরনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কান্তি দাশ।

তিনি বলেন, কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় ইতিমধ্যে সেক্রেটারী, ভাইস চেয়ারম্যান ও ডিরেক্টর পদে প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ৯ ফেব্রুয়ারী শুক্রবার দিনব্যাপী সঠিক সময় ও পরিবেশ বজায় রেখে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

এই বিভাগের সব খবর

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।...

সর্বশেষ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...

চট্টগ্রামে ৫৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন সারাদেশের মতো চট্টগ্রাম...