মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মহান স্বাধীনতা দিবসে ৫০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেবে চবি

- Advertisement -
Single page 1st Paragraph

মহান স্বাধীনতা দিবসে চট্টগ্রামের ৫০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।

বুধবার বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমেদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এছাড়া লিখিত বক্তব্যে চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চবিতে আয়োজিত বিভিন্ন কর্মসূচির বিষয়ে জানান।

অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, আমি বিশ্ববিদ্যালয়ে ৩০ বছর আছি। কিন্তু এ ধরনের কোনো আয়োজন আমি দেখিনি। এর আগে কখনো মুক্তিযোদ্ধাদের এমন সম্মাননা দেওয়া হয়েছিলো কিনা আমার জানা নেই। তবে এবার স্বাধীনতার ৫০ বছরের উদযাপনের সঙ্গে মিল রেখে ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননার আয়োজন করেছি আমরা।

চট্টগ্রামের মুক্তিযোদ্ধা কমান্ডারদের কাছে আমরা তালিকা চেয়েছি, উনারা যাচাই-বাছাই করে আমাদের তালিকা দেবেন। অবশ্যই সরকারি তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা হতে হবে। এছাড়া ভবিষ্যতেও এ সম্মাননা আয়োজনের ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করবো আমরা।

এ সময় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক খাইরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সেলিনা আখতার ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ।

এই বিভাগের সব খবর

বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

পারিবারিক ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়া বান্দরবানের ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস। একইসঙ্গে শিক্ষা জীবন সফলভাবে সম্পন্ন করার...

ক্রীড়ার মাধ্যমে যুব এবং ছাত্র সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে হবে :মাসুম

বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, সেইফ দ্যা স্পোর্টস চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন-বাংলাদেশকে রক্ষা করার জন্য ছাত্র এবং যুব সমাজকে দেশপ্রেমিক ভূমিকা পালন...

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন-বাংলাদেশ একটি উন্নয়নশীল উর্বর দেশ। বর্তমান সরকার দেশের পরিবেশের উন্নয়নে জলবায়ু...

সর্বশেষ

বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

পারিবারিক ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়া...

ক্রীড়ার মাধ্যমে যুব এবং ছাত্র সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে হবে :মাসুম

বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, সেইফ দ্যা স্পোর্টস চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী...

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...