বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

বাংলাদেশে ঢুকে বিজিবির কাছে অস্ত্র সহ আত্মসমর্পণ করলো ১৪ মিয়ানমার সীমান্তরক্ষী

- Advertisement -
Single page 1st Paragraph

 ইতিপূর্বে ভারতে পালিয়ে গিয়ে মিয়ানমার জান্তা বাহিনী কয়েকবার আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছে।এবার জীবন বাঁচাতে বাংলাদেশে ঢুকে বর্ডার গার্ড অফ বাংলাদেশ (বিজিবি)র কাছে আত্মসমর্পন করেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিপি) ১৪ জনের একটি সশস্ত্র গ্রুপ। 

আজ ৪ ফেব্রুয়ারী রবিবার ভোর ছয়টার দিকে তাঁরা বাংলাদেশের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে প্রবেশ করে বিজিবির কাছে আত্মসমর্পণ করেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

গত কয়েকদিন ধরেই রাখাইনে জান্তার সেনাদের সাথে তুমুল সংঘর্ষ চলছে বিদ্রোহীদের।জান্তা সরকার সেখানকার ইন্টারনেট,বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় আন্তর্জাতিক গণমাধ্যমের চেষ্টা সত্ত্বেও রাখাইনের সঠিক খবর পাওয়া সম্ভব হচ্ছিলোনা।তবে বাংলাদেশ থেকে গুলি,বোমা ও মর্টারের ভীতিকর শব্দ শোনা যাচ্ছিলো।যা এটি নিশ্চিত করছিলো,রাখাইনে ব্যাপক সংঘর্ষ চলছে।

আজ মিয়ানমার সীমান্তরক্ষীদের সশস্ত্র ১৪ জনের দলের আত্মসমর্পন নিয়ে যদিও বিজিবি’র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন তথ্য এখনো নিশ্চিত করা হয়নি।তবে স্থানীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় এক ইউপি চেয়ারম্যন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন,ওপারে আসলে কি হচ্ছে তা সঠিক জানা সম্ভব হচ্ছেনা।কিন্তু মিয়ানমারের সীমান্তরক্ষীদের জীবন বাঁচাতে বাংলাদেশে ঢুকে সারেন্ডার করার ঘটনা বুঝিয়ে দিচ্ছে,জান্তা বাহিনী রাখাইনেও কোনঠাসা হয়ে গেছে।

নাম প্রকাশ না করার শর্তে এক বিজিবি সদস্য বলেন, শনিবার বিকাল থেকে মিয়ানমারের অভ্যন্তরে প্রচণ্ড গোলাগুলি হয়।সীমান্ত সুরক্ষা রাখতে বিজিবি কঠোর অবস্থান নেয়।এ অবস্থায় রোববার ভোরে বিনিউজ জিপির কিছু সশস্ত্র সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বিজিবির কাছে আত্মসমর্পণ করে। তাঁদের বিজিবির ক্যাম্পে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানান তিনি।তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে পরে জানানো হবে বলে জানান তিনি।

এই বিভাগের সব খবর

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও চালু হয়েছে আল্ট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা। এখন থেকে রোগীদের আর বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার দেশের শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এরই অংশ...

সর্বশেষ

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...

চট্টগ্রামে ৫৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন সারাদেশের মতো চট্টগ্রাম...

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি...

হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ভূমি প্রতিমন্ত্রী’র

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা...