শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

তিন সৈন্য নিহত হবার ঘটনায় বিভিন্ন পদক্ষেপ নিতে চলেছে যুক্তরাষ্ট্র

- Advertisement -
Single page 1st Paragraph

ইরান সমর্থিত জঙ্গিদের ড্রোন হামলায় আমেরিকান সৈন্য নিহত হওয়ার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র একাধিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে।ঠিক তখনই ইরানের ইরাকভিত্তিক প্রক্সি দলগুলোর অন্যতম শক্তিশালী নেতা কাতাইব হিজবুল্লাহ ওই অঞ্চলে আমেরিকান সৈন্যদের বিরুদ্ধে সব ধরনের সামরিক অভিযান স্থগিত করার ঘোষণা দিয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বলেন,ইরাক ও সিরিয়া সীমান্তের কাছে জর্ডানে তাদের একটি ঘাঁটিতে হামলা হলে যুক্তরাষ্ট্রের তিনজন সৈন্য নিহত ও ৪০ জনের বেশি আহত হয়েছে।এ কারণেই তিনি সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন।

বাইডেন বা তার কর্মকর্তাদের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।তবে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কারবি বলেন,আমেরিকান সৈন্য ও স্থাপনায় হামলা চালানো গোষ্ঠীগুলোর সক্ষমতা হ্রাস করতে চান তারা।তাছাড়া ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরে যারা তাদের সমর্থন করে যাচ্ছেন “তাদের প্রতি কঠোর সংকেত” পাঠানোই এর লক্ষ্য।তিনি বলেন যে আমেরিকান সৈন্য ও স্থাপনা এবং জাতীয় নিরাপত্তার জন্য যা করা দরকার প্রেসিডেন্ট তাই করবেন। গত ৭ অক্টোবর গাজায় হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের কোন ঘাঁটিতে হামলায় মধ্যপ্রাচ্যে এই প্রথম আমেরিকান সৈন্য নিহত হবার ঘটনা ঘটল। ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক এ হামলার দায় স্বীকার করেছে।পেন্টাগন বলছে,ড্রোন হামলায় ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর লক্ষ্মণ রয়েছে।যদিও এ ঘটনায় দায়ীদের বিষয়ে যুক্তরাষ্ট্র চূড়ান্ত কিছু বলেনি।

মঙ্গলবার কাতাইব হিজবুল্লাহ বলেছে,ওই অঞ্চলে আমেরিকান সৈন্যদের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত করা হয়েছে।ইরাকি সরকারকে বিব্রতকর অবস্থায় না ফেলার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করেছে তারা। গোষ্ঠীটির মহাসচিব আবু হুসেইন আল-হামিদাউয়ি টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন,”গাজায় আমাদের জনগণকে রক্ষা করতে আমরা অন্যান্য সকল চেষ্টা বজায় রাখব।” শত্রুতা বন্ধে কাতাইব হিজবুল্লাহর বিবৃতির পর ওয়াশিংটন তার পরিকল্পনা বদল করবে এমনটা মনে হচ্ছে না।পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “কথার চেয়ে কাজ বেশি কথা বলে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়,মঙ্গলবার রাতে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি ইরানি সাংবাদিকদের বলেছেন, দেশ, স্বার্থ ও নাগরিকদের ওপর যে কোনো হামলার স্পষ্ট জবাব দেবে ইরান। আঞ্চলিক যুদ্ধের ক্রমবর্ধমান ঝুঁকি ঠেকাতে বাইডেন তার চেষ্টা করছেন। তিনি বলেন,আমি মনে করি না মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের প্রয়োজন আছে। নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনের আগে সর্বাত্মক যুদ্ধ বন্ধে, ইরান ও তার প্রক্সিদের ঠেকানো বাইডেনের জন্য গুরুত্বপূর্ণ কাজ।রিপাবলিকানদের সমালোচনা এড়ানোর পাশাপাশি ওয়াশিংটনকে সঙ্ঘাতের বাইরেও রাখতেও যথেষ্ট ভূমিকা রাখবে এটি। সূত্র:- বিবিসি ও ভয়েস অফ আমেরিকা।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...