র্যাবের মেজর এবং পুলিশ প্রধানের ছোট ভাই পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে নগরে সহযোগীসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। এরা হলেন- মো. মিনহাজ উদ্দিন (৩৮)এবং তার সহযোগী আবুল বসর (৫৫)।
নগরীর খুলশী থানার নাসিরাবাদ এলাকা থেকে রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান। তিনি বলেন, “মিনহাজ নিজেকে কখনও র্যাবের মেজর, কখনও নৌবাহিনীর কর্মকর্তা, আবার কখনও পুলিশ প্রধানের ছোট ভাইসহ বিভিন্ন পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল।
“র্যাব, নৌবাহিনীর পরিচয়ের পাশাপাশি মিনহাজ লোকজনকে বলতেন, তার বড় ভাই ব্রিগেডিয়ার আর তার স্ত্রী সেনাবাহিনীতে চিকিৎসক হিসেবে কর্মরত।”
গ্রেপ্তার বসর মানুষের কাছে মিনহাজের ভুয়া পরিচয় জায়েজ করার চেষ্টা করতেন জানিয়ে র্যাব কমান্ডার বলেন, “তদবির করে কাজ করে এবং ভয় দেখিয়ে প্রতারণা করত।”

