বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সভাপতি দুলাল, সাধারণ সম্পাদক খায়ের

লামা ব্যাটারি চালিত অটোবাইক টমটম মালিক ও চালক সমবায় সমিতি লিমিটেড’র নির্বাচন সম্পন্ন

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা ব্যাটারি চালিত অটোবাইক টমটম মালিক ও চালক সমবায় সমিতি লিমিটেড’র পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ভোট গণনার পর রাত ৯টার দিকে পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টর মো. তানফিজুর রহমান অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে টমটম প্রতীকে ৪৭৮ ভোট পেয়ে সভাপতি মো. দুলাল ও ফুটবল প্রতীকে ৪৮৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. সাকিব উদ্দিন খায়ের। প্রজাপতি প্রতীকে ৩৬৭ ভোট পেয়ে সহ-সভাপতি পদে মো. লোকমান, বাঘ প্রতীকে ৫০০ ভোট পেয়ে ক্যাশিয়ার পদে নির্বাচিত হয়েছেন মো. জয়নাল আবেদীন শরীফ। এছাড়া সর্বোচ্চ ভোট পেয়ে মো. জাহাঙ্গীর ও মো. সাইফুল সদস্য পদে নির্বাচিত হয়।

নির্বাচনে একজন প্রিজাইডিং, তিন জন সহকারী প্রিজাইডিং, তিনজন পুলিং ও ১১ জন এজেন্ট এর দায়িত্ব পালন করেছেন। সমিতির ৮৫৩ জন ভোটারের মধ্যে ৭০৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানান প্রিজাইডিং অফিসার ও লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. নবীর উদ্দিন। পৌরসভার মেয়র ও প্রধান উপদেষ্টা মো. জহিরুল ইসলাম এবং নির্বাহী উপদেষ্ঠা মোহাম্মদ কামরুজ্জামান ভোট প্রদানের মাধ্যমে নির্বাচনের উদ্ভোধন করেন। ২০১০ সালে সমিতিটি প্রতিষ্ঠা লাভ করে।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...