রবিবার, ১৪ জুন ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে র‍্যাবের অভিযান, আরসার তিন সদস্য গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে র‍্যাব। এসময় উখিয়ার লাল পাহাড়ের আস্তানা থেকে মজুদকৃত অস্ত্রসহ তিনজন আরসা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন, আরসার গান কমান্ডার উসমান, মাইন বিশেষজ্ঞ নেছার ও শ্যুটার ইমাম হোসেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোর রাত থেকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২০ এক্সটেনশন সংলগ্ন লাল পাহাড়ে ক্যাম্পে অগ্নিসংযোগকারী আরসা সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাব এ অভিযান চালিয়েছেন বলে জানিয়েছেন র‍্যাবের মিডিয়া কর্মকর্তা আবু সালাম চৌধুরী।

র‍্যাব কমান্ডার সাজ্জাদ হোসেন সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া ব্রিফিংয়ে বলেন, আরসা প্রধান আতাউল্লাহ জুনুনি ও মাস্টার খালেদের নির্দেশে রোহিঙ্গা ক্যাম্পের লাল পাহাড়ে আস্তানা গেঁড়ে সেখানে অস্ত্র মজুত করে আরসা সন্ত্রাসীর একটি গ্রুপ। আতাউল্লাহ ও খালেদের নির্দেশে সেই সব অস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করেন তারা। এই আস্তনায় ৬-৭ জনের একটি গ্রুপ অবস্থান করার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে ৩ জনকে আটক করতে সক্ষম হয়েছি। বাকিরা অভিযান টের পেয়ে পলিয়ে যায়। তাদের কাছ থেকে ২২ টি আগ্নেয়াস্ত্র ও একশ’র অধিক এ্যামুনেশন উদ্ধার করা হয়।

উসমান যেভাবে গান কমান্ডার হলেন:

গ্রেফতারকৃত উসমান হলেন আরসার গান গ্রুপের কমান্ডার। গত দুয়েক মাস আগে আরসার গান গ্রুপ কমান্ডার সমিউদ্দিন র‍্যাবের হাতে গ্রেফতার হলে পরবর্তীতে উসমানকে গান গ্রুপ কমান্ডার নিযুক্ত করেন আরসা। আরসার সঙ্গে নিজের নাম লেখানোর আগে তিনি পার্শ্ববর্তী দেশে সেনাবাহিনীর সোর্স হিসেবে কাজ করতেন বলে জানায় র‍্যাব। পরবর্তীতে ২০১৭ সালে উসমানের পরিবারকে বাস্তুচ্যুত করে মিয়ানমার সরকার। তখন উসমান একটি একে-৪৭ সহ পালিয়ে আসে এবং পরবর্তীতে মাস্টার খালেদের সাথে আরসায় যোগ দেন বলে জানান র‍্যাব।

র‍্যাব আরও জানান, উসমান নিজ হাতে দুইজনকে হত্যা করে। তার মধ্যে একজন হলো ক্যাম্প -১৭ এর আব্দুল্লাহ। আরেকজনকে দোকান থেকে ডেকে নিয়ে জবাই করে হত্যা করেন বলে স্বীকারোক্তি দিয়েছে উসমান।

মাইন বিশেষজ্ঞ নেছার তৈরি করেছেন ৫শ’ মাইন:

আরসার মাইনগ্রুপের ১০ সদস্যের মধ্যে নেছার হলেন মাইন বিশেষজ্ঞ। যার হাত দিয়ে তৈরি করেছে ৫ শ’র অধিক মাইন। এসব মাইন তিনি গ্রুপের সদস্যদের মাধ্যমে আরসা সদস্যদের একজনকে দুই তিনটি মাইন ডিস্ট্রিবিউট করে দিতো নাশকতা করার জন্য।ক

নেছার স্বীকারোক্তি দিয়েছেন উল্লেখ করে র‍্যাব জানায়, নেছার নিজ হাতে ৫ শতাধিকের উপরে মাইন তৈরি করেছেন। এছাড়াও গ্রেফতার হওয়া ইমাম হোসেন দক্ষ শ্যুটার। তিনি উসমানের গানগ্রুপের একজন সক্রিয় সদস্য বলে জানান র‍্যাব।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...