বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

লামায় গবাদিপশু পালন প্রশিক্ষণ শেষে উপকারভোগীদেরকে গবাদিপশু ও সবজি বীজ প্রদান

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার ২৯জন নারী-পুরুষের মাঝে গবাদিপশু পালন প্রশিক্ষন প্রদান করা হয়েছে। বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ’র সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় উপজেলার লামা সদর ইউনিয়নের পোপা হেডম্যান পাড়া, ঘিলা পাড়া, তাউ ম্রো পাড়া, শীলা চন্দ্র পাড়া ও বাদলা ত্রিপুরা পাড়ায় এ প্রশিক্ষণ প্রদান করা হয়। শেষে প্রশিক্ষণার্থীদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয়- জনপ্রতি ১টি করে ছাগল-শুকর, ৬০ টি দেশি মুরগী, সবজি বীজ ৪ কেজি (বরবটি এবং মিষ্টিকুমড়া কুমড়া) ও জৈবসার উৎপাদনের জন্য উপকরণ।

এতে প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা উসিনু মারমা, মাঠ সহায়ক মিখায়েল ত্রিপুরা,পংমে মারমা, অংনুচিং মারমা প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে প্রকল্পের মাঠ কর্মকর্তা মামুন সিকদার বলেন, সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠী পশু পালনের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য এ সহায়তা প্রদান করা হয়েছে। বিগত বছর গুলোতেও এ প্রকল্পের আওতায় ১৫০ জনকে এ ধরনের সহায়তা প্রদান করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

এই বিভাগের সব খবর

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।...

সর্বশেষ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...

চট্টগ্রামে ৫৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন সারাদেশের মতো চট্টগ্রাম...