শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সিরিয়ায় বিমান হামলায় ইরানের শীর্ষ পাঁচ সামরিক উপদেষ্টাকে হত্যার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে

- Advertisement -
Single page 1st Paragraph

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি আবাসিক ভবনে শনিবার এক বিমান হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের পাঁচ সদস্য নিহত হয়েছেন।ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান এ কথা জানিয়েছে। ইরানের গণমাধ্যমে দেয়া বিবৃতিতে,এই তথ্য নিশ্চিত করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস(আইআরজিসি)।তেহরান এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে বলেছে,তারা প্রতিক্রিয়া দেখানোর অধিকার সংরক্ষণ করে।

একটি ওয়াকিফহাল সূত্রের বরাত দিয়ে ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে,সিরিয়াতে ইসরায়েলি হামলায় রেভল্যুশনারি গার্ডের সিরিয়ার গোয়েন্দা প্রধান,তার ডেপুটি এবং বাহিনীর আরো তিন সদস্য শহীদ হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে,দুপুরের আগে পরিচালিত হামলায় যে ভবনটি বিধ্বস্ত হয়েছে;তা সিরিয়ার রাজধানীর নিকটবর্তী এলাকায় অবস্থিত। সেখানে বেশ কয়েকটি দূতাবাস রয়েছে। তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।ইসরায়েল সিরিয়ায় তাদের কোনো কার্যক্রমের কথা সাধারণতঃ স্বীকার করে না। শনিবার গাজায় ইসরায়েলের হামলার সময়,এই হামলার খবর আসে।ইসরায়েল বলছে,তারা হামাস জঙ্গিদের লক্ষ্য করে গাজার উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে।

এই জঙ্গিরা বিস্ফোরক স্থাপন করছিলো এবং ট্যাংক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার চেষ্টা করছিলো বলে জানিয়েছে ইসরাইল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি তেহরানের চিরশত্রু ইসরায়েলের দ্বারা সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ঘন ঘন লঙ্ঘন এবং আক্রমণাত্মক ও উসকানিমূলক হামলা বৃদ্ধির নিন্দা করেছেন।তিনি বলেছেন,ইসলামী প্রজাতন্ত্র ইরান সঠিক সময়ে ও স্থানে সিরিয়ার রাজধানীতে সর্বশেষ হামলার জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে। কানানি অভিযোগ করেছেন,এই অঞ্চলজুড়ে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড যুদ্ধক্ষেত্রে তার বাহিনীর ‘দুর্বলতা ও হতাশার প্রতিফলন ঘটায়।

তিনি সর্বশেষ এ হামলাকে এ অঞ্চলে অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা ছড়ানোর মরিয়া প্রচেষ্টা বলে অভিহিত করেছেন। যুদ্ধ পর্যবেক্ষক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস অবশ্য জানিয়েছে,দামেস্কের মাজেহ এলাকায় ইসরায়েলি হামলায় ১০ জন নিহত হয়েছে।তাঁরা পাঁচ সামরিক উপদেষ্টার কথা উল্লেখ করলেও বাকি পাঁচজন কে বা কারা তা জানায়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়া ও লেবাননে হামাসের সমর্থক জ্যেষ্ঠ ইরানি ও তাঁদের সহযোগীদের ওপর আক্রমণ তীব্র করার অভিযোগ আনা হয়েছে।এতে গাজার সংঘাত পুরো অঞ্চলজুড়ে আরো ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা জেগেছে।

সূত্র:-এএফপি,রয়টার্স ও বিবিসি।

এই বিভাগের সব খবর

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রযুক্তির...

সর্বশেষ

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...