শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চীনে স্কুলে অগ্নিকান্ড : ১৩ জনের প্রাণহানি

- Advertisement -
Single page 1st Paragraph

চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে একটি স্কুল ডরমেটরিতে আগুন লেগে ১৩ জন প্রাণ হারিয়েছে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে শনিবার এ কথা বলা হয়েছে।
সিনহুয়া আরো জানিয়েছে, হেনানের ইয়ানশানপু গ্রামের ইংকাই স্কুলে আগুন লাগার খবর স্থানীয় দমকল বাহিনীকে শুক্রবার রাত ১১টার দিকে জানানো হয়। উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পুড়ে ১৩ জনের প্রাণহানির কথা নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে কতোজন শিশু তা বলা হয়নি। এদিকে এ ঘটনায় আহত হয়েছে একজন। আহত ব্যক্তির চিকিৎসা চলছে। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
আগুন লাগার কারণ স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে। তবে ঘটনায় জড়িত সন্দেহে অন্তত একজনকে আটক করা হয়েছে।
ইয়ানশানপু গ্রামটি নানাংয়ের উপকণ্ঠে অবস্থিত। নানাংয়ে প্রায় এক কোটি লোক বাস করে।

এই বিভাগের সব খবর

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রযুক্তির...

সর্বশেষ

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...