বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

রামগড় যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামিম সরকার ও মো. দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। যুব উন্নয়নে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের ট্রেনিং ভাতা কম দেওয়া কিংবা না দেওয়াসহ সরকারি চাকুরী জীবিকে টাকার বিনিময়ে প্রশিক্ষণ সনদ প্রদান, ভূয়া প্রশিক্ষাণার্থী দেখিয়ে টাকা আত্মসাৎসহ নানা অনিয়মের লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রশিক্ষণার্থীবৃন্দ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ পত্রে জানা যায়, ৯ অক্টোবর থেকে ১৫ অক্টোবর মোট ৭ (সাত) দিনের গবাদি পশু পালন সংক্রান্ত প্রশিক্ষণ না দিয়েইপ্রশিক্ষণার্থীদের জন্য বরাদ্দকৃত পুরো টাকা উত্তোলন করে নেয় সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রশিক্ষণের স্থান ছিল চৌধুরি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। খোঁজ নিয়ে জানা যায়, উল্লেখিত তারিখে ওই স্থানে কোন ধরনের প্রশিক্ষণ হয়নি। ১,নভেম্বর ২০২৩ জাতীয় যুব দিবসে জনসচেতনতা মূলক প্রশিক্ষণের কথা বলে ৩০ (ত্রিশ) জন প্রশিক্ষণার্থীর কাছ থেকে ছবি ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নেওয়া হয়। কিন্তু, কোন ধরনের প্রশিক্ষণ না দিয়ে বরাদ্দকৃত অর্থ হাতিয়ে নেয় যুব উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও তার দুই সহকারী কর্মকর্তা। ১৮ অক্টোবর, ২০২৩ সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়ো গ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ (পাঁচ) দিনের প্রশিক্ষণ ৩ (তিন) দিন নামমাত্র করিয়ে কাউকে ৩০০, ৪০০ কিংবা ৫০০ টাকা দিয়ে প্রশিক্ষণ শেষ করে। যার মাথাপিছু ভাতা ছিল ৭৫০ টাকা। ১৬ নভেম্বর, ২০২৩ উপজেলার শ্মশান টিলা এলাকায় গরু মোটাতাজাকরণ বিষয়ক ৭ দিনের প্রশিক্ষণ যেনতেন ভাবে ৩ (তিন) দিনে শেষ করে।

প্রশিক্ষণার্থীদের ৩০০ টাকা ধরিয়ে দিয়ে বাকি টাকা আত্মসাৎ করে। এখানেও জনপ্রতি প্রশিক্ষণ ভাতা ছিল ৬০০ টাকা। এইসব অনিয়ম দূর্নীতির প্রতিবাদে ১ নভেম্বর, ২০২৩ জাতীয় যুব দিবসের শোভাযাত্রায় যুবক ও যুব মহিলারা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেননি। এ দিকে একাধিক প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলে এই প্রতিবেদক ঘটনার সত্যতা পান। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন প্রশিক্ষণার্থী সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনিয়মের বিষয়টি নিশ্চিত করেন। রামগড় উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি মো. আনোয়ার তারেক সুমন এই প্রতিনিধিকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণের লক্ষ্যে দেশের বেকার যুবকদের প্রশিক্ষণ ও ঋণ প্রদানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও বেকার যুবকদের যুবশক্তিতে পরিনত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। কিন্তু কিছু অসাধু ব্যক্তি সরকারের এই উন্নয়ন ধারাকে প্রশ্নবিদ্ধ করছে।

রামগড় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাদের নানা অনিয়ম ও দুর্নীতি বিষয়ে তিনি শুনেছেন এবং লোকজনের সঙ্গে কথা বলে সত্যতা পেয়েছেন। দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানতিনি। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামীম সরকার ও মো. দেলোয়ার হোসেন এবিষয়ে এই প্রতিনিধিকে কোন সদুত্তর দিতে পারেন নি। জানতে চাইলে, যুব উন্নয়ন কর্মকর্তা মো.হুমায়ুন কবীর বলেন, তিনি নতুন এসেছেন, বুঝে ওঠতে পারেন নি। কিছু অনিয়মের কথা স্বীকার করে বলেন, ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক হবেন। এ প্রসঙ্গে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাফিজা আইরিন বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...