বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগ নেতা আবুল কালামকে অপহরণ ও হত্যাচেষ্টায় সাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোছাইন ও তার ১৪ সহযোগির বিরুদ্ধে মামলা : গ্রেফতার-১

- Advertisement -
Single page 1st Paragraph

চকরিয়া কক্সবাজারের চকরিয়ার আলোচিত সাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোছাইন ও তার ১৪ সহযোগির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ১৫ জানুয়ারি আওয়ামী লীগ নেতা আবুল কালামকে অপহরণ ও হত্যা চেষ্ঠার অভিযোগে তার বড় ভাই মহসিন বাবুল বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। এঘটনায় জড়িত থাকার অভিযোগে জুনাইদ নামে একব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সাহারবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের মৃত নুরুল কবিরের পুত্র। এদিকে সাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোছাইনের বিরুদ্ধে ডাকাতি, চুরি, অসহায় মানুষের জমি দখল, সরকারি খাস জমি দখল, চিংড়িঘের দখল, প্রতিপক্ষের লোকজনকে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে।

তার নেতৃত্বে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে গরুচুরির অহররহ ঘটনা ঘটছে। নবী হোছাইন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে মাতামুহুরী উপকূলীয় অঞ্চলের অপরাধের জগতের নেতৃত্বে দিচ্ছেন। রামপুর চিংড়িজোনে রাম রাজত্ব কায়েম করছেন নবী হোছাইন। অন্তত ১০ থেকে ১৫ হাজার একর চিংড়িঘের তার দখলে রয়েছে বলে জানান রামপুর কৃষি সমবায় ও উপনিবেশিক সমিতির নেতৃবৃন্দরা। সমিতির সদস্যরা তার কাছ থেকে দখল উদ্ধারের জন্য বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ ও মামলাও দায়ের করেছেন। এছাড়াও কোরালখালী এলাকার আওয়ামী লীগ নেতা নুরুল ইসলামের নিজস্ব জমি দখল করে বাড়ি নির্মাণ করেছে নবী হোছাইন।

তিনি দীর্ঘদিন ধরে সাবেক সাংসদ জাফর আলমের ছত্রছায়ায় এসব অপকর্ম চালিয়ে যেতেন বলে জানান আওয়ামী লীগ নেতা মহসিন বাবুল। তার এসবের প্রতিবাদ করলে উল্টো তাদেরকে হামলা ও মামলা দিয়ে নির্যাতন করতেন তিনি। বিগত সময়ে সাবেক সাংসদ নবী হোছাইনকে আশ্রয় ও প্রশ্রয় দেওয়ার কারণে থানা বা আদালতে মামলা করার সাহস পায়নি ভূক্তভোগিরা। ফলে দিনদিন বেপরোয়া হয়ে উঠেছেন তিনি। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবী হোছাইন স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ জাফর আলমের সমর্থক ছিলেন। তার ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতা বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন ধরে হাতঘড়ির সমর্থকদের উপর হামলা ও মামলা অব্যাহত রয়েছে। বর্তমানে নবী হোছাইনের বিরুদ্ধে চকরিয়া থানায় বিভিন্ন অপরাধে অন্তত ১৩-১৫টি মামলা রয়েছে।

আওয়ামী লীগ নেতা মহসিন বাবুল জানান, ১৫ জানুয়ারি সকাল ৮টার দিকে পূর্ববড় ভেওলা ইউনিয়নের আটারকুম এলাকা থেকে অজ্ঞান অবস্থায় তার ভাই আবুল কালামকে উদ্ধার করে স্থানীয় লোকজন। পরে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে আবুল কালাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগেরদিন রাতে তার আবুল কালামকে সাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোছাইনের নেতৃত্বে ১২-১৪ জনের একদল সন্ত্রাসী অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ ছিলেন আবুল কালাম। পরে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়। গত ১৭ জানুয়ারি চকরিয়া থানায় নবী হোছাইনকে প্রধান আসামী করে মহসিন বাবুল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

এঘটনায় জড়িত থাকার অভিযোগে জুনাইদুল হক নামে একব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আবুল কালামকে হামলা ও মারধরের ঘটনায় তার ভাই মহসিন বাবুল মামলা দায়ের করেছেন। এঘটনায় জুনাইদ নামে একব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...