রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনকে ১ কোটি টাকার অনুদান দিল ইস্পাহানি গ্রুপ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনকে অনুদান হিসেবে ১ কোটি টাকার চেক প্রদান করেছে ইস্পাহানি গ্রুপ। গতকাল মঙ্গলবার ফাউন্ডেশনের ১৯তম মাসিক সভায় সভাপতি ও বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ড. আহমদ কায়কাউসের হাতে অনুদানের চেক তুলে দেন ইস্পাহানি গ্রুপ কর্তৃক পরিচালক আলী ইস্পাহানি ও ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার শাহ মইনউদ্দিন হাসান।

ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সহ–সভাপতি ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, সংগঠনের মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ, যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. মো. আবু তারেক ইকবাল, ট্রেজারার নাসির উদ্দিন চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, প্রফেসর ডা. সাহেনা আক্তার, ডা. এ কে এম নাছির উদ্দিন, আবুল কালাম ও হাসিনা আকতার লিপি।

এতে সংগঠনের ১৮তম সভার কার্যবিবরণীর সিদ্ধান্ত অনুমোদন, বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে স্যুভেনিয়র প্রকাশ, ভ্যাট রিটার্ন সম্পর্কে আলোচনা, ফ্রি হার্ট ক্যাম্প করার বিষয়ে আলোচনা, এক্স–রে মেশিন ক্রয় সংক্রান্ত অনুমোদন, ইনডোর চিকিৎসা কার্যক্রম চালুকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...