শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

একশো বছরের সবচেয়ে বড় আইনী সংস্কারেব ফলে ভোট দিতে পারবেন বৃটেনের প্রবাসীরা

- Advertisement -
Single page 1st Paragraph

গতকাল ১৬ জানুয়ারী মঙ্গলবার থেকে বিদেশে বসবাসরত আনুমানিক ৩৫ লক্ষ ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছেন।গত এক শতাব্দীর মধ্যে দেশটির নির্বাচনী ভোটাধিকারের সবচেয়ে বড় অগ্রগতি এটি। ব্রিটেনের যেসব নাগরিক ১৫ বছরের বেশি সময় ধরে বিদেশে বসবাস করছিলেন তাদের ভোট দেওয়ার উপর নিষেধাজ্ঞা ছিল।২০২২ সালে পার্লামেন্ট অনুমোদিত আইনটি পরিবর্তনের ফলে দেশটির ভোটার সংখ্যা বৃদ্ধি পেতে যাচ্ছে। ১৯২৮ সালের একটি আইনে নারীদের সমান ভোটাধিকার প্রদান এবং ১৯৬৯ সালে ভোটদানের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ করার পদক্ষেপের পর এটিই নির্বাচনী আইনে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন।

এ বছরই শেষের দিকে অনুষ্ঠিতব্য নির্বাচনে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হতে যাচ্ছে।ব্রিটিশ নাগরিকরা এখন যতদিন ধরেই বিদেশে থাকুন না কেন,তারা অনলাইনে নিবন্ধনে সক্ষম হবেন। ব্রিটেনের নির্বাচন আইন অনুযায়ী, নিবন্ধিত প্রবাসী ভোটাররাও রাজনৈতিক দল ও প্রচারকদের অনুদান দিতে পারবেন।২০১৯ সালে আয়োজিত গত নির্বাচনে ভোট দেওয়ার জন্য দেশের বাইরে থেকে নিবন্ধন করেন ২ লক্ষ ৩৩ হাজার ভোটার।আগের নির্বাচনগুলোর তুলনায় এ ধরনের ভোটারের সংখ্যা বৃদ্ধিকে ব্রেক্সিটের উল্লেখযোগ্য অবদান হিসেবে অভিহিত করা হয়েছে। সরকার অনুমান করছে,মঙ্গলবারের পরিবর্তনটি প্রায় ৩৫ লক্ষ মানুষকে ভোটের অধিকার দিতে যাচ্ছে।যা কিনা ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ নিয়ে ২০১৬ সালের গণভোটে ১৩ লক্ষ ভোটের প্রায় তিনগুণ। এটি ব্রিটেনের দুটি প্রধান দল কনজারভেটিভ এবং লেবার পার্টির গত ছয়টি সাধারণ নির্বাচনের মধ্যে পাঁচটিতে মোট ভোটের পার্থক্যের চেয়েও বেশি। যুক্তরাজ্যের নির্বাচনে দলগুলোর মোট ভোটের পরিমাণের পরিবর্তে ৬৫০টি স্বতন্ত্র নির্বাচনী এলাকায় ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট পদ্ধতির অধীনে আইনপ্রণেতাদের নির্বাচিত করা হয়।

এই পদ্ধতিতে যে সব প্রার্থী বা দল তুলনামূলক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন,তারাই বিজয়ী হন। ব্রিটেনে বসবাসের সর্বসাম্প্রতিক নিবন্ধিত ঠিকানা ও সময় সম্পর্কে তাদের বিশদ বিবরণ দেয়ার পর,স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা যাচাই বাছাই করে প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য যোগ্য বিবেচনা করা হতে পারে। নির্বাচন কমিশনের যোগাযোগ পরিচালক ক্রেইগ ওয়েস্টউড বলেন,আমরা জানি বিশ্বের প্রতিটি কোণে যোগ্য ভোটার রয়েছে,তাই আমরা প্রবাসে আমাদের বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের এই সংবাদ ছড়িয়ে দিতে সহায়তা করার আহ্বান জানাচ্ছি। সূত্র:- বিবিসি ও ভয়েস অফ আমেরিকা।

এই বিভাগের সব খবর

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রযুক্তির...

সর্বশেষ

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...