সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রাম বন্দরে জাহাজের ধাক্কায় লাইটার জাহাজডুবি, নিখোঁজ ৭ নাবিক

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বালু বোঝাই জাহাজের ধাক্কায় টিটু-১৪ নামের একটি সিমেন্ট ক্লিংকার বোঝাই লাইটারেজ জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৭ জন নাবিক নিখোঁজ হয়েছেন। এ ছাড়া ৭ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। নিখোঁজ নাবিকদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে কোস্ট গার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পূর্ব জোনের ভারপ্রাপ্ত জোনাল কমান্ডার ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহম্মেদ।
শনিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহম্মেদ বলেন, ভোর ৪টার দিকে এমভি টিটু-১৪ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে যাওয়ার খবর আসে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের পারকি বিচ সংলগ্ন এলাকায় ১৪ জন নাবিক নিয়ে জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা সাতজনকে উদ্ধার করেছি। এছাড়া ডুবে যাওয়া জাহাজের ক্যাপ্টেন অন্য একটি জাহাজে উঠেছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় নিখোঁজ সাতজনের অবস্থান এখনও শনাক্ত করা যায়নি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এম আব্দুর রউফ বলেন, এমভি টিটু-১৪ নামে লাইটারেজ জাহাজটি একটি বালুবাহী বার্জের ধাক্কায় ডুবে গেছে। জাহাজটিতে সিমেন্ট তৈরির কাঁচামাল ছিল। আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে।

তিনি জানান, বড় জাহাজ থেকে সিমেন্ট বোঝাই করে ঢাকার কাঁচপুর যাওয়ার জন্য অপেক্ষা করছিল লাইটার ভেসেলটি। এ সময় বড় একটি জাহাজ ধাক্কা দিলে লাইটারেজ জাহাজটি ডুবে যায়। এ ঘটনায় তাদের কন্টিনজেন্ট, সাঙ্গু কন্টিনজেন্ট, কুতুবদিয়া কন্টিনজেন্ট ও সদর কন্টিনজেন্ট একযোগে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

বাংলাদেশ লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি নবি আলম বলেন, এমভি টিটু-১৪ নামে একটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। জাহাজটি আবুল খায়ের গ্রুপের। জাহাজের নাবিকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। বন্দরের বহির্নোঙর থেকে মালামাল লোড করে সি-বিচ এলাকার দিকে যাওয়ার পথে জাহাজটি ডুবে যায়।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...