সোমবার, ২৯ জুন ২০২৬

৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চসিকের অমর একুশে বইমেলা

- Advertisement -
Single page 1st Paragraph

প্রতিবছরের মতো এবারও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে আগামী ৯ ফ্রেরুয়ারি অমর একুশে বইমেলা শুরু হবে। স্থান হতে পারে সিআরবি শিরীষতলা বা এমএ আজিজ স্টেডিয়ামের পুরাতন সার্কিট হাউসের সামনের চত্বরটি। ২৩ দিনব্যাপী এ বইমেলা শেষ হবে ২ মার্চ।

রোববার (১৪ জানুয়ারি) টাইগারপাসের চসিক সম্মেলন কক্ষে মেলার প্রস্তুতি সভায় মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এ ঘোষণা দেন।

তিনি বলেন, চট্টগ্রামের অমর একুশে বই মেলা আমাদের গুরুত্বপূর্ণ ঐতিহ্য। এই মেলার জন্য সুনির্দিষ্ট স্থান নির্বাচন করা জরুরি। আমি মনে করি সিআরবি শিরীষতলাতে স্থায়ীভাবে থাকবে। আমরা যদি বইমেলা এবার শিরীষতলায় করতে পারি তাহলে স্থায়ীভাবে প্রতি বছর বইমেলা ওখানে করার একটা সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, বইমেলার যে উপ-কমিটিগুলো গঠন করা হবে তারা আন্তরিকভাবে কাজ করলেই বইমেলা সফল হবে বলে আমি মনে করি। বইমেলা সফল করতে প্রয়োজন সমন্বিত প্রয়াস, কেউ ইগোতে ভুগলে বইমেলা সফল করা যাবে না। উৎসবমুখর বাঙালির প্রাণের উৎসব এই বইমেলা হয়ে ওঠে বাঙালির মিলনমেলায়।

চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটি সভাপতি কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য দেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, বেগম আফরোজা কালাম, সমাজকল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর আবদুস সালাম মাসুম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আতাউল্লাহ চৌধুরী, চসিক সচিব খালেদ মাহমুদ, প্রধান শিক্ষা কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার প্রমুখ।

মতামত দেন প্রফেসর ড. মোহীত উল আলম, কবি রাশেদ রউফ, কবি ওমর কায়সার, কবি বিশ্বজিৎ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ আহমেদ, মহিউদ্দিন শাহ আলম নিপু, মো. জামাল উদ্দীন, সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি মো. সাহাবুদ্দীন হাসান বাবু, সাধারণ সম্পাদক আলী প্রয়াস, রেহেনা চৌধুরী, সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী,  কামরুল হাসান বাদল, দীপক দত্ত, মিজানুর রহমান শামীম, সাইফুল ইসলাম বাবু, প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, আবদুল হালিম দোভাষ, সম্মিলিত আবৃত্তি পরিষদের সভাপতি রাশেদ হাসান।

উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান, ড.আজাদ বুলবুল, কবি ও লেখক অভীক ওসমান, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু, সাইফুদ্দিন আহমেদ সাকী, শুকলাল দাশ, মুহম্মদ নুরুল আবসার, কবি আইউব সৈয়দ, ড. সৌরভ সাখাওয়াত, ড. শামসুদ্দীন শিশির, মাসুদ বকুল, সনজিত আচার্য্য, শাহীন চৌধুরী, প্রভাষক তাসকিয়াতুন নূর তানিয়া, সঞ্জয় পাল, সাহাবুদ্দীন মজুমদার, চৌধুরী জসীমুল হক, দীপেন চৌধুরী, কালাম চৌধুরী প্রমুখ।

এই বিভাগের সব খবর

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা আজ...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

সর্বশেষ

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...