সোমবার, ২৯ জুন ২০২৬

হবিগঞ্জে কৃষককে খুনের ঘটনায় চট্টগ্রাম থেকে বাবা-ছেলে গ্রেফতার

হবিগঞ্জের কৃষক বধুলাল খুনের ঘটনায় চট্টগ্রাম থেকে বাবা ছেলেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‍্যাব)। তারা হলেন- বাবুল মিয়া ও তার ছেলে করিম মিয়া।
রোববার (১৪ জানুয়ারি) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার।
র‍্যাব জানায়, আসামি বাবুল মিয়া লাখাই থানার চরগাঁও এলাকার জবান উল্লার ছেলে। ভুক্তভোগী বধুলাল দাস হবিগঞ্জ জেলার লাখাই থানার হেলারকান্দি এলাকার বাসিন্দা। স্থানীয় হাওরের জমিতে চাষাবাদ করত।
অভিযুক্ত বাবুল এবং সহযোগীরা বধুলালের প্রতিবেশী। দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে জমি চাষাবাদ নিয়ে দ্বন্দ্ব ছিল। একাধিক বার স্থানীয় ভাবে তাদের মধ্যে মীমাংসা হয়। গত ১১ জানুয়ারি রাতে একটি সাংস্কৃতিক অনুুষ্ঠান শেষে বাড়ী ফেরার পথে লাখাই থানার কাঠালকান্দি এলাকায় বধুলাল দাসকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে লাখাই থানায় মামলা করেন।
চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামি চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে বাবুলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে চট্টগ্রামের হাটহাজারীর মদুনা ঘাট এলাকা থেকে ছেলে করিম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে হবিগঞ্জ জেলার লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন-বাংলাদেশ একটি উন্নয়নশীল উর্বর দেশ। বর্তমান সরকার দেশের পরিবেশের উন্নয়নে জলবায়ু...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে অভিহিত করেছেন। আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ...

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন...

সর্বশেষ

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...