বুধবার, ১১ মার্চ ২০২৬

পবিত্র শবে বরাত আজ

- Advertisement -
Single page 1st Paragraph

আজ শুক্রবার পবিত্র শবে বরাত। ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আগামীকাল দিবাগত রাতে মহান আল্লাহর রহমত কামনায় ‘নফল ইবাদত-বন্দেগীর’ মধ্যদিয়ে পবিত্র শবে বরাত পালন করবেন।

হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত সৌভাগ্যের রজনী। মহিমান্বিত এ রাতে মহান রাব্বুল আলামিন তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন।
ধর্মপ্রাণ মুসল্লীরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজগারসহ বিভিন্ন ইবাদত বন্দেগী করে থাকেন।

শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাণীতে বলেন, ‘মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়। শবেবরাতের এই পবিত্র রজনিতে আমরা সর্বশক্তিমান আল্লাহর দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উন্মাহর বৃহত্তর ঐক্যের প্রার্থনা জানাই। সৌভাগ্যমন্ডিত পবিত্র শবেবরাতের পূর্ণ ফজিলত আমাদের ওপর বর্ষিত হোক।’

পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর বাণীতে পবিত্র শবেবরাতের মহাত্মে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অপরদিকে পবিত্র শবে বরাত উপলক্ষে আজ শুক্রবার বাদ মাগরিব ও বাদ এশা এবং রাত ২টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে “পবিত্র শবেবরাত এর গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
কোভিড-১৯ প্রতিরোধে সকল ধর্মপ্রাণ মুসল্লিদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে অংশগ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে।

এই বিভাগের সব খবর

সুস্থ ও নিরাপদে আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি

কয়েকটি সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন। তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন দেশটির...

লায়ন্স ক্লাব অফ চিটাগংয়ের নারী দিবসে সম্মাননা প্রদান

লায়ন্স ক্লাব অফ চিটাগং এর উদ্যোগে গত ৮ মার্চ বিশ্ব নারী দিবস উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও প্রত্যন্ত অঞ্চল থেকে...

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কাঠামোগত সংস্কারের আহ্বান সিপিডির

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) একটি বিস্তৃত সুপারিশমালা উপস্থাপন করেছে। এতে নবনির্বাচিত সরকারকে একটি বাস্তবসম্মত রাজস্ব কাঠামো...

সর্বশেষ

সুস্থ ও নিরাপদে আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি

কয়েকটি সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, ইরানের...

লায়ন্স ক্লাব অফ চিটাগংয়ের নারী দিবসে সম্মাননা প্রদান

লায়ন্স ক্লাব অফ চিটাগং এর উদ্যোগে গত ৮ মার্চ...

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কাঠামোগত সংস্কারের আহ্বান সিপিডির

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে সেন্টার ফর...

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ...

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট...

মক্কায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের প্রবাসী নিহত

মক্কায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চট্টগ্রামে পটিয়ার প্রবাসী মফিজুর...