বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে সেক্টর কমান্ডারস ফোরামের সভায় বক্তারা

বঙ্গবন্ধু মিশে আছে বাঙালির সত্তায়, গৌরবে বিশ্বাসে চেতনায়

- Advertisement -
Single page 1st Paragraph

সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন উপলক্ষে সেক্টর কমান্ডারস ফোরাম – মুক্তিযুদ্ধ ‘৭১ চট্টগ্রাম জেলা ও মহানগরের উদ‍্যোগে আজ ১৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় নগরের ঐতিহাসিক লালদীঘি চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.জাহিদ হোসেন শরীফ,নারীনেত্রী দিলোয়ারা ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া।

বক্তব্য রাখেন জেলা ও মহানগর নেতৃবৃন্দের মধ‍্যে মো. সেলিম চৌধুরী, এডভোকেট ইফতেখার রাসেল,সাহেদ মুরাদ সাকু,এডভোকেট সাইফুন নাহার খুশী, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, কামাল হোসেন রিজভী,নুরুল হুদা চৌধুরী,রমিজ উদ্দিন,শফিকুর রহমান,নবী হোসেন সালাউদ্দিন, রাজীব চন্দ,দীপন দাশ,আবসারুল হক,ফারজানা মিলা,কোহিনুর আকতার,সোহেল ইকবাল,শীলা চৌধুরী,আশরাফ খান,ইকবাল করিম,প্রকৌশলী দিলু বড়ুয়া,আচঁল চক্রবর্তী,ফয়সাল বাদশা,চৈতি বড়ুয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু মিশে আছে বাঙালির সত্তায় গৌরবে বিশ্বাসে চেতনায়। বাংলা, বাঙালি, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য অংশ। শেখ মুজিব মানেই বাংলাদেশ। মুক্তিকামী মানুষের শ্লোগানের নাম শেখ মুজিব। বাঙালি জাতির চেতনার ধমনীতে প্রবাহিত শুদ্ধতম নাম শেখ মুজিব। তিনি চিরন্তন, চিরঞ্জীব; বাঙালির প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে তিনি অবিনাশী চেতনা। বঙ্গবন্ধু বাঙালি জাতির স্বাধীনতা নামক মহাকাব্যের মহানায়ক, আবহমান বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...