শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

বিয়ে করছেন মৌসুমী হামিদ

- Advertisement -
Single page 1st Paragraph

বিয়ে করছেন লাক্স তারকা ও অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার ছাদে গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন করেছেন তিনি।

বুধবার (১০ জানুয়ারি) তার গায়েহলুদ অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। শুক্রবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

মৌসুমী হামিদ জানান, তার হবু বর আবু সাইয়িদ রানা লেখালেখি ও নির্মাণের সঙ্গে জড়িত।

তিনি বলেন, “আমার গায়েহলুদ হলো। খুব ছোট্ট করে বাসার ছাদে এই আয়োজন করেছি। রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের সঙ্গে কথা বলি। সবার সম্মতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছি।”

আবু সাইয়িদ রানার লেখা গল্পে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এরমধ্যে “রূপকথা নয়” ও “গুটি” উল্লেখযোগ্য।

লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে সাতক্ষীরার মেয়ে মৌসুমী হামিদ বিনোদন অঙ্গনে পা রাখেন। এরপর অভিনয় করেছেন নাটক ও চলচ্চিত্রে। তার ক্যারিয়ারের বয়স এক যুগেরও বেশি। সর্বশেষ গত বছরের ১৮ আগস্ট মুক্তি পায় মৌসুমী হামিদ অভিনীত সিনেমা “১৯৭১: সেই সব দিন”। এটি নির্মাণ করেছেন অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক। এছাড়া মৌসুমী হামিদ অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সিনেমা দুটি হচ্ছে সোহেল রানা বয়াতি পরিচালিত “নয়া মানুষ” ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত “যাপিত জীবন”।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...