মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

হাছান মাহমুদ ও নওফেল পূর্ণমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

নতুন মন্ত্রিসভায় চট্টগ্রাম থেকে মন্ত্রী হচ্ছেন দুই সংসদ সদস্য। পূর্বের মন্ত্রিসভার তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ পুনরায় মন্ত্রী ও উপমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হচ্ছেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বুধবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের তালিকা সাংবাদিকদের জানান। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আজ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়োগ করেন এবং তাকে নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতির সম্মতি নিয়ে প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভা গঠন করেছেন।

মন্ত্রিপরিষদ সচিবের কাছ থেকে ফোন পাওয়ার কথা জানিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, `মন্ত্রিপরিষদ সচিব মহোদয় আমাকে ফোন করেছেন। তবে কোন মন্ত্রণালয়ের জন্য সেটা জানানো হয়নি।`

নতুন শিক্ষা কারিকুলাম পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মহিবুল হাছান চৌধুরীকে শিক্ষা মন্ত্রণালয়ে রাখা হবে বলে ধারণা করছেন অনেকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে প্রথম সংসদে বসেন মহিউদ্দিনপুত্র নওফেল। ২০১৯ সালে সরকারের শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে মন্ত্রিসভায় প্রথম যুক্ত হন রাঙ্গুনিয়ার এমপি ড. হাছান মাহমুদ। ছয় মাস পরে দপ্তর বদলিয়ে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। একই বছরে ওই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী করা হয় তাঁকে। সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্বভার পান আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

এই বিভাগের সব খবর

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এরমধ্যে ২১টির নির্মাণকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক...

সর্বশেষ

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি)...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি...

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ...

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি ও ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড...

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের...