বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

গাজায় একদিনে ইসরায়েলের ৯ সেনা নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

গাজায় হামাসের সঙ্গে সর্বশেষ লড়াইয়ে তাদের ৯ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। হামাসের সঙ্গে তিন মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে ২৪ ঘণ্টার হিসেবে এটি ইসরায়েলের অন্যতম সবচেয়ে বেশি সেনা সদস্যের মৃত্যুর ঘটনা। এই নিয়ে গাজা যুদ্ধে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়াল ১৮৭ জনে।

রয়টার্স জানায়, নিহতদের বেশিরভাগ ইসরায়েলি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্য। তারা হামাসের টানেল নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযানরত ছিল।

জানা গেছে, সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী গাজার মধ্যাঞ্চলে আল-বুরেইজ এলাকার কারাখানাটি ঘুরে দেখাতে একদল সাংবাদিককে সেখানে নিয়ে গিয়েছিল।

এর আগে গাজার উত্তরাঞ্চল থেকে হামাসকে নির্মূল করা হয়েছে বলে শনিবার (৭ জানুয়ারি) ঘোষণা করেছিল ইসরায়েল। এরপর থেকে গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী।

মঙ্গলবার (৮ জানুয়ারি) টেলিভিশনে দেয়া এক ব্রিফিংয়ে ইসরায়েলের প্রধান সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারি জানান, সোমবার গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি সেনারা হামাসের একটি অবকাঠামো ধ্বংস করছিল, এ সময় দুর্ঘটনাবশত এক বিস্ফোরণ ঘটে আর তাতে ছয় সেনা নিহত ও ১৪ জন আহত হন।

তিনি বলেন, গতকাল আমরা আল-বুরেইজে হামাসের বৃহত্তম রকেট ও অস্ত্র তৈরির কারখানা দেখিয়েছিলাম। ভূগর্ভস্থ ওই অস্ত্র কারখানাটি ধ্বংসের সময় শত্রুদের একটি লক্ষ্যস্থল শনাক্ত হয়, সেখানে ট্যাংক থেকে গোলাবর্ষণ করা হলে বিস্ফোরণ ঘটে।

তিনি আরো বলেন, ট্যাংকের গোলা নিকটবর্তী একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত হেনেছে আর তাতেই বিস্ফোরণটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, তিন মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আর ভূখণ্ডটির ২৩ লাখ বাসিন্দার প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছে।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...