রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামীকাল

- Advertisement -
Single page 1st Paragraph

দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে অনুষ্ঠিত হবে। শপথ বাক্য পাঠ করাবেন চলতি একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বর্তমান সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী শপথের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এর আগে আজ মঙ্গলবার নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করবে। আগামীকাল সকাল ১০ টায় নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সংবিধানের বিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে হবে। শপথগ্রহণের পরই তিনি কার্যভার গ্রহণ করেছেন বলেও গণ্য হবেন।
গত ৭ জানুয়ারি (রোববার) সারাদেশে একযোগে ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তালিকা অনুয়ায়ী নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠা লাভ করেছেন। নির্বাচনে জাতীয় পার্টি ১১ এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করেছেন।

এই বিভাগের সব খবর

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : অর্থমন্ত্রী

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগিয়ে যেতে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে...

পেট ও মোটরসাইকেলের সিটের নিচে লুকানো বিপুল ইয়াবা উদ্ধার

চট্টগ্রামের পটিয়া ও আনোয়ারায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে ২১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)। এ সময় পেটের ভেতরে...

পবিত্র কোরআন-সুন্নাহর আলোকে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে : ডা. শাহাদাত হোসেন

পবিত্র আল কোরআন ও হাদিসের নৈতিক শিক্ষায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারলে সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং, ইভটিজিং ও মাদকের মতো সামাজিক...

সর্বশেষ

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : অর্থমন্ত্রী

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগিয়ে যেতে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত...

পেট ও মোটরসাইকেলের সিটের নিচে লুকানো বিপুল ইয়াবা উদ্ধার

চট্টগ্রামের পটিয়া ও আনোয়ারায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে...

পবিত্র কোরআন-সুন্নাহর আলোকে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে : ডা. শাহাদাত হোসেন

পবিত্র আল কোরআন ও হাদিসের নৈতিক শিক্ষায় নতুন প্রজন্মকে...

মধ্যপ্রাচ্য সংকটে বাতিল হয়েছে ৫৫টি এলএনজি কার্গো: অর্থ উপদেষ্টা

মধ্যপ্রাচ্যের চলমান সংকটে গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত...

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের সংঘাত...

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...