বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বনানীতে কবর জেয়ারতের পর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দিলেন প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

রাজধানীর বনানী কবরস্থানে ১৯৭৫ সালে শহীদ হওয়া স্বজনদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে পৌঁছান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ৮টার কিছুক্ষণ পরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে পৌঁছান শেখ হাসিনা।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ছোট বোন শেখ রেহানা। আরও ছিলেন জাতির পিতার দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক এবং প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।

এর আগে বনানী কবরস্থানেও পরিবারের নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান তারা। বনানীতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি ফাতিহা পাঠ, মোনাজাত এবং কবরে ফুল ছেটান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় উপলক্ষে আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরের দিন বৃহস্পতিবার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান।

এই বিভাগের সব খবর

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আরও সহায়তা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু...

এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে। সভায় তরলীকৃত প্রাকৃতিক...

গ্যালাতাসারের বিপক্ষে বার্সেলোনার দুর্দান্ত জয়

ইস্তাম্বুলের আলি সামি ইয়েন স্টেডিয়ামের উত্তপ্ত পরিবেশে প্রথমার্ধের কঠিন সময় কাটিয়ে নিজেদের ছন্দ ফিরে পেয়েছে বার্সেলোনা ও লামিন ইয়ামাল। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে গ্যালাতাসারেকে তাদেরই...

সর্বশেষ

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল...

এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায়...

গ্যালাতাসারের বিপক্ষে বার্সেলোনার দুর্দান্ত জয়

ইস্তাম্বুলের আলি সামি ইয়েন স্টেডিয়ামের উত্তপ্ত পরিবেশে প্রথমার্ধের কঠিন...

বিরোধী দল না এলেও সংবিধান সংশোধন করতে হবে: সালাহউদ্দিন

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দল অংশ না নিলেও জুলাই...

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ...

চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ...