শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

গাজায় এবার লুটপাট শুরু ইসরায়েলী সেনাদের,আরও দুই সাংবাদিকের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

স্থল ও আকাশ থেকে একের পর এক হামলা করে এই পর্যন্ত তেইশ হাজার নিরপরাধ মানুষকে হত্যা করা ইসরায়েলী সেনারা এবার লুটপাট শুরু করেছে গাজায়। গাজায় ঘরে ঘরে লুটপাট চালাচ্ছে ইসরাইলি সেনারা। তিন মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি সেনারা।এর ফলে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটি। সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, চলমান এই যুদ্ধে গাজার ৭০ শতাংশেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এরই মধ্যে গাজায় ঘরে ঘরে লুটপাট চালাচ্ছে ইসরাইলি সেনারা। এখন পর্যন্ত উপত্যকাটি থেকে তারা প্রায় ২৫ মিলিয়ন ডলার ও বিভিন্ন দামি শিল্পকর্ম চুরি করেছে বলে দাবি করেছে গাজার সরকারি মিডিয়া অফিস।

৭ জানুয়ারী রবিবার গাজার সরকারি মিডিয়া অফিসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, শনিবার তারা গাজার অনেক বাসিন্দার কাছ থেকে অভিযোগ পেয়েছেন। তারা জানিয়েছেন, হামাস-ইসরায়েল সংঘাতের ৯২ দিনে ইসরায়েলি সেনারা আনুমানিক ৯০ মিলিয়ন শেকেল বা আড়াই কোটি ডলার লুটপাট করেছে।এর মধ্যে সোনা ও বিভিন্ন দামি শিল্পকর্মও আছে। সম্প্রতি সালাহ আর দিন সড়কে বাস্তুচ্যুত গাজাবাসীর কাছ থেকে টাকা, সোনা ও শিল্পকর্মভর্তি একটি ব্যাগ ছিনিয়ে নেয়। ভুক্তভোগীরা উত্তর থেকে দক্ষিণ গাজায় যাচ্ছিলেন।এ ছাড়াও বাড়ি বাড়ি স্থল অভিযান চালিয়েও ইসরায়েলী সেনারা লুটপাট করছে বলে জানিয়েছে মিডিয়া অফিস।   মিডিয়া অফিস আরও জানিয়েছে,ইসরায়েলি সেনারা তাদের এসব লুটপাটের ছবি ও ভিডিও ফুটেজ তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে।সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা এসব ভিডিওতে দেখা গেছে,লুটপাট করা সামগ্রী নিয়ে উল্লাস করছে ইসরায়েলি সেনারা।যদিও এখনও এই বর্বর কর্মকাণ্ডের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ। এদিকে কিছুক্ষণ আগে আল-জাজিরা ও রয়টার্স জানায়,৭ জানুয়ারী ইসরায়েলি হামলায় এএফপির একজন ও আল-জাজিরার একজন মোট দুইজন সাংবাদিকের মৃত্যু হয়েছে।এএফপি ও আল জাজিরার সাংবাদিককে বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনারা।হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।এ নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়ালো ১০৯ জনে।  গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,নিহতদের একজন বার্তা সংস্থা এএফপির ভিডিও জার্নালিস্ট মুস্তাফা থুরিয়া আর অন্যজন আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের হামজা ওয়ায়েল দাহদুহ।তারা একইসঙ্গে একটি গাড়িতে ছিলেন।তাদের সেই গাড়ির ওপর বোমাবর্ষণ করা হয়।   আল জাজিরা জানিয়েছে,নিহত হামজা আল জাজিরার গাজা উপত্যকার ব্যুরো চিফ ওয়ায়েল আল-দাহদুহর ছেলে।কয়েক সপ্তাহ আগেই ইসরায়েলি বোমা হামলায় স্ত্রী ও আরও দুই সন্তান হারিয়েছেন ওয়ায়েল আল-দাহদুহ।

সূত্র:-আল-জাজিরা,রয়টার্স ও টিআরবি ওয়ার্ল্ড।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...