সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

টানা চতুর্থ বার সংসদ সদস্য হলেন সাইফুজ্জামান চৌধুরী

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে টানা চতুর্থ বার সংসদ সদস্য নির্বাচিত হলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ১,৮১,৭৮৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হলেন তিনি।

এর আগে একই আসনে সংসদ সদস্য ছিলেন তার পিতা বর্ষীয়ান রাজনীতিক, আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু। পিতার মৃত্যুর পর টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হন জাবেদ।

আজ রোববার অনুষ্ঠিত নির্বাচনে আনোয়ারা ও কর্ণফুলীর ১১৮ টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নৌকা প্রতীকে পান ১,৮৭৯২৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি) মাস্টার মুহাম্মদ আবুল হোসেন পেয়েছেন ৫,১৪১ ভোট।

জাতীয় পার্টি (লাঙ্গল) আবদুর রব চৌধুরী টিপু পেয়েছেন ৩,৩০৬ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) সৈয়দ মুহাম্মদ হামেদ হোসাইন পেয়েছেন ১,৬৬৮ ভোট, তৃণমূল বিএনপি (সোনালি আঁশ) মকবুল আহম্মদ চৌধুরী সাদাদ পেয়েছেন ৮৩৭ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা) মোহাম্মদ মঈন উদ্দীন পেয়েছেন ৬১৩ ভোট আর বাংলাদেশ আন্দোলন মৌলবি রশিদুল হক বটগাছ পেয়েছেন ৫৫১ ভোট।
ভোটের হার ৫৫.২৮%।

ভোটের ফলাফল ঘোষণার পর প্রাথমিক প্রতিক্রিয়া ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এই বিজয় উন্নয়নের। ইনশাআল্লাহ অতীতের ন্যায় এলাকায় শান্তি ও উন্নয়ন অব্যাহত থাকবে। দলমত নির্বিশেষে আমি এলাকার অভিভাবকের দায়িত্ব পালন করবো।

এই বিভাগের সব খবর

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ঠাঁই পায়নি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো...

সর্বশেষ

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার...