বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে লোহার অ্যাঙ্গেল, অর্ধশত গাড়ির চাকা পাংচার

- Advertisement -
Single page 1st Paragraph

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশের ২৯ কিলোমিটার এলাকাজুড়ে লোহার ত্রিভুজ আকৃতির অ্যাঙ্গেল রেখে যায় দুর্বৃত্তরা। আর সেই অ্যাঙ্গেলে অন্তত অর্ধশতাধিক গাড়ির চাকা পাংচার হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন গাড়ির যাত্রী আর চালক-সহকারিরা।

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত ১২ টা পর্যন্ত চাকা পাংচার হয়ে রাস্তার পাশে গাড়ি দাড়িয়ে থাকতে দেখা যায়।

পুলিশ ও স্থানীয়দের ধারণা হরতালে গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এই কাজ করেছেন।

চাকা পাংচার হওয়া গাড়ির একটির চালক নুর হোসেন। ঢাকা থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের এই চালক বলেন, ‘মিরসরাইয়ের মস্তান নগর এলাকায় আসতেই দেখি হঠাৎ গাড়ির চাকা পাংচার হয়ে যায়। প্রথমে ভাবছি অন্য কোনো কারণে। কিন্তু গাড়ি থামিয়ে নিচে এসে দেখি চাকার ভেতর লোহার ধারালো অ্যাঙ্গেল ঢুকে আছে। প্রায় এক ঘণ্টা ধরে আরেকটি চাকা লগিয়ে চট্টগ্রামের দিকে রওয়ানা হই।’

চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাকায় অ্যাঙ্গেল ঢুকে অন্তত ৫০-৬০ টি গাড়ির চাকা নষ্ট হয়েছে। কোনো কোনো গাড়ির ২-৩ টি চাকা নষ্ট হয়ে যায়।

পুলিশের মিরসরাই সার্কেলের সহকারি পুলিশ সুপার মনিরুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীর পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর বিক্রি, নকল চাল বাজারজাতকরণসহ বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয়...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৫ হাজার ৬৩০টি পরিবারকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বান্দরবান সদর ও রোয়াংছড়ি...

চট্টগ্রাম কাস্টমসের ২ নিলামে ১৩৩ লট পণ্য বিক্রির অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস হাউসের দু’টি নিলামে ১৩৩টি লটের পণ্য বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নিয়মিত নিলামে ৪৫টি এবং বিশেষ নিলামে ৮৮টি লট অনুমোদন পেয়েছে।...

সর্বশেষ

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীর পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৫ হাজার ৬৩০টি পরিবারকে খাদ্য...

চট্টগ্রাম কাস্টমসের ২ নিলামে ১৩৩ লট পণ্য বিক্রির অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস হাউসের দু’টি নিলামে ১৩৩টি লটের পণ্য বিক্রির...

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত...

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ...

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল...